1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৭ মে ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে কপোতাক্ষ নদের ওপর কাঠের ব্রীজ সংস্কারে এমপি অধ্যাপক মোক্তার আলী’র অনুদান কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মন্ত্রীর নির্দেশনা অমান্য করেই- মধ্যনগরে ভারতীয় গরু বৈধতা দিচ্ছে ইজারাদার সিন্ডিকেট গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত খুলনার ডুমুরিয়ায় পাষণ্ড স্বামীর নির্মমতা: পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যামায়ের অপেক্ষায় অপলক দৃষ্টিতে সন্তানরা ডুমুরিয়া বাজারে ঈদ উপলক্ষে ইউনিক পোশাকে বিশেষ ছাড় শ্রাবন্তী মার্কেটের “রিয়েল ড্রিম ফ্যাশন ”-এ ক্রেতাদের ভিড় মোহনগঞ্জে মাদক, জুয়া ও ইভটিজিংসহ সামাজিক অপরাধ দমনে ওসি’র মতবিনিময় মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা

সাতক্ষীরায় জমি উদ্ধারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

আব্দুর রশিদ/ জমি দখল ও সন্ত্রাসীদের নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। শনিবার (২৩ আগস্ট) বেলা ১১টায় কাটিয়া সরকারপাড়াস্থ সম্পত্তিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শেখ গোলাম গফফ্ারের ছেলে ভুক্তভোগী শেখ গোলাম জাকারিয়া। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন, তাদের পরিবার দীর্ঘদিন ধরে সাতক্ষীরা সদর উপজেলার কাটিয়া মৌজার ১০৮ শতক জমির মালিক। জমিটি ২০০৪ সালে তাদের আত্মীয়দের কাছ থেকে রেজিস্ট্রি করে নেন। এরপর থেকে তারা শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন। কিন্তু ২০০৭ সাল থেকে প্রভাবশালী মহল তাদের জমি দখলের পাঁয়তারা শুরু করে। শেখ গোলাম জাকারিয়া অভিযোগ করে বলেন, তাদের দুই চাচা মিলে একটি জাল দলিল তৈরি করেন এবং সেই দলিলের মাধ্যমে তাদের জমি দখলের চেষ্টা চালান। এই সম্পত্তির মধ্যে ৪ দাগে ১০৮ শতক জমি নিয়ে সাতক্ষীরা সদর সহকারী জজ আদালতে ২টি মামলা বিচারাধীন রয়েছে। জমি দখল নিয়ে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে গোলাম কিবরিয়া মামলা দায়ের করেন। মামলা নং- ১৬/২০১৯, ১৭/২০১৯। জমির খতিয়ান: এস,এ ৮১৩, ৯২৪, ৮৬৫, দাগ নং- ২২৭০, ২২৭১, ২২৭৩ এবং ২২৭৪। তিনি অভিযোগ করে আরও বলেন, তৎকালীন স্থানীয় এমপি রবির প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় শেখ আলতু, শেখ লাল্টু ও শেখ বাবলুসহ ভাড়াটে সন্ত্রাসী বাহিনী দিয়ে তাদের জমি জবরদখল করে নেয়। তাদের পরিবারের পুরুষ সদস্যরা বিদেশে অবস্থান করার সুযোগে ওই জমির তারের ঘেরা ভেঙে ফেলা হয় এবং নানা ধরনের ভয়ভীতি প্রদর্শন করা হয়। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, শেখ আলতু সাবেক ছাত্রলীগ নেতা। তিনি প্রভাব খাটিয়ে সরকারি টেন্ডার নিয়ন্ত্রণ করে বিপুল অর্থ-সম্পদ অর্জন করেছেন। সাতক্ষীরা পৌরসভার সাবেক প্যানেল মেয়র ফিরোজের ঘনিষ্ঠ পরিচয় ব্যবহার করে বেপরোয়া হয়ে উঠে। ভুক্তভোগী গোলাম জাকারিয়া সংবাদ সম্মেলনে প্রশাসন ও সচেতন মহলের হস্তক্ষেপ কামনা করে বলেন, “আমাদের পারিবারিক জমি জবরদখলকারীদের হাত থেকে উদ্ধারের ব্যবস্থা গ্রহণ করা হোক এবং আমাদের বসবাসের নিরাপত্তা নিশ্চিত করা হোক।” সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পরিবারের অন্যান্য সদস্য, বিভিন্ন মিডিয়ার সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট