1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
ভুমি অধিগ্রহণের টাকা না পাওয়ায় পাইকগাছা – কয়রা সড়ক সরলীকরণের ১০ টি পয়েন্টে কাজ বন্ধ কেশবপুরে কপোতাক্ষ নদের ওপর কাঠের ব্রীজ সংস্কারে এমপি অধ্যাপক মোক্তার আলী’র অনুদান কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মন্ত্রীর নির্দেশনা অমান্য করেই- মধ্যনগরে ভারতীয় গরু বৈধতা দিচ্ছে ইজারাদার সিন্ডিকেট গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত খুলনার ডুমুরিয়ায় পাষণ্ড স্বামীর নির্মমতা: পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যামায়ের অপেক্ষায় অপলক দৃষ্টিতে সন্তানরা ডুমুরিয়া বাজারে ঈদ উপলক্ষে ইউনিক পোশাকে বিশেষ ছাড় শ্রাবন্তী মার্কেটের “রিয়েল ড্রিম ফ্যাশন ”-এ ক্রেতাদের ভিড় মোহনগঞ্জে মাদক, জুয়া ও ইভটিজিংসহ সামাজিক অপরাধ দমনে ওসি’র মতবিনিময়

কেশবপুরে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলায় এক যুবক গ্রেফতার

  • প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ(নিজস্ব প্রতিনিধি)যশোরের কেশবপুরে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে এক গৃহবধূর দায়ের করা মামলায় খলিলুর রহমান (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত সোমবার (২ সেপ্টেম্বর) রাতে উপজেলার মুলগ্রাম বাজার থেকে তাকে গ্রেফতার করাসহ তার কাছ থেকে অপরাধকর্মে ব্যবহৃত একটি স্মার্টফোন ও ধারণকৃত অশ্লীল ভিডিও জব্দ করেছে পুলিশ। সে কেশবপুর উপজেলার জাহানপুর গ্রামের আব্দুল করিম সরদারের ছেলে।থানা সূত্রে জানা যায়, কেশবপুর উপজেলার এক গৃহবধূর বসতবাড়ির শয়ন কক্ষের জানালার ছিদ্র দিয়ে কে-বা কারা নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে। ওইসময় ওই গৃহবধূ দেখে ফেললে অজ্ঞাতনামা ব্যক্তি সেখানে চিরকুট ফেলে রেখে চলে যায় এবং চিরকুটে লেখা মোবাইল নম্বরে যোগাযোগ করতে বলেন। পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে ওই নগ্ন ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ভুক্তভোগীর কাছ থেকে মোটা অংকের টাকা দাবি করেন। এ ঘটনা উল্লেখ করে ভুক্তভোগী নারী অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে গত সোমবার (১লা সেপ্টেম্বর-২৫) কেশবপুর থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নম্বর-২। মামলার পর থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তার মাধ্যমে খলিলুর রহমান কে শনাক্ত করে মুলগ্রাম বাজার থেকে তাকে গ্রেফতার করে।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন বলেন, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে এক গৃহবধূর দায়ের করা মামলায় তথ্য প্রযুক্তির সহায়তার মাধ্যমে খলিলুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে অপরাধকর্মে ব্যবহৃত স্মার্টফোন ও ধারণকৃত অশ্লীল ভিডিও জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট