1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ভুমি অধিগ্রহণের টাকা না পাওয়ায় পাইকগাছা – কয়রা সড়ক সরলীকরণের ১০ টি পয়েন্টে কাজ বন্ধ কেশবপুরে কপোতাক্ষ নদের ওপর কাঠের ব্রীজ সংস্কারে এমপি অধ্যাপক মোক্তার আলী’র অনুদান কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মন্ত্রীর নির্দেশনা অমান্য করেই- মধ্যনগরে ভারতীয় গরু বৈধতা দিচ্ছে ইজারাদার সিন্ডিকেট গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত খুলনার ডুমুরিয়ায় পাষণ্ড স্বামীর নির্মমতা: পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যামায়ের অপেক্ষায় অপলক দৃষ্টিতে সন্তানরা ডুমুরিয়া বাজারে ঈদ উপলক্ষে ইউনিক পোশাকে বিশেষ ছাড় শ্রাবন্তী মার্কেটের “রিয়েল ড্রিম ফ্যাশন ”-এ ক্রেতাদের ভিড় মোহনগঞ্জে মাদক, জুয়া ও ইভটিজিংসহ সামাজিক অপরাধ দমনে ওসি’র মতবিনিময়

বিশ্বাসযোগ্য একটা নির্বাচন অনুষ্ঠান ছাড়া জাতির সামনে বিকল্প কিছু নেই- আবুল হোসেন আজাদ

  • প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ(নিজস্ব প্রতিনিধি)গণতান্ত্রিকভাবে সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ এবং বিশ্বাসযোগ্য একটা নির্বাচন অনুষ্ঠান ছাড়া জাতির সামনে বিকল্প কিছু নেই। অনেকে অনেক কথা বলছে নির্বাচন হবে না, দেরি হবে। কিন্তু নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই। নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত রোডম্যাপ অনুযায়ী আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই নির্বাচন হতে হবে। তবুও ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক থাকতে হবে। শুক্রবার (০৫ সেপ্টেম্বর-২৫) বিকেলে পৌরসভার ২ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ।জাতির ক্রান্তিকালে বরাবরই তরুণ সমাজ, যুব সমাজ প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। জুলাই আন্দোলনেও তরুণ প্রজন্মের নেতৃত্বেই জাতি ফ্যাসিবাদমুক্ত হয়েছে। তরুণ প্রজন্মের বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক নতুন বাংলাদেশ গড়তে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। বিএনপির নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানাই।
পৌরসভার ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মতিন গাজী-এর সভাপতিত্বে ভোগতী-নরেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি কুতুব উদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস প্রমুখ। এ সময় পৌর বিএনপি ও পৌরসভার ২ নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দসহ ওয়ার্ডের শতশত নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট