1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে কপোতাক্ষ নদের ওপর কাঠের ব্রীজ সংস্কারে এমপি অধ্যাপক মোক্তার আলী’র অনুদান কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মন্ত্রীর নির্দেশনা অমান্য করেই- মধ্যনগরে ভারতীয় গরু বৈধতা দিচ্ছে ইজারাদার সিন্ডিকেট গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত খুলনার ডুমুরিয়ায় পাষণ্ড স্বামীর নির্মমতা: পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যামায়ের অপেক্ষায় অপলক দৃষ্টিতে সন্তানরা ডুমুরিয়া বাজারে ঈদ উপলক্ষে ইউনিক পোশাকে বিশেষ ছাড় শ্রাবন্তী মার্কেটের “রিয়েল ড্রিম ফ্যাশন ”-এ ক্রেতাদের ভিড় মোহনগঞ্জে মাদক, জুয়া ও ইভটিজিংসহ সামাজিক অপরাধ দমনে ওসি’র মতবিনিময় মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা

মধ্যনগরে অবৈধ বালু উত্তোলণের দায়ে ২৪ জন আটক, বালু বোঝাই ৪টি বাল্কহেড নৌকা জব্দ

  • প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

চয়ন চৌধুরী/সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের বিশেষ অভিযানে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ২৪ জনকে আটক করা হয়েছে।এ সময় অবৈধভাবে উত্তোলনকৃত প্রায় ৬০০ ঘন ফুট বালু বোঝাই ৪টি বাল্কহেড নৌকাও জব্দ করা হয়।সোমবার রাতে উপজেলা সদর ইউনিয়নের জমশেরপুর গ্রাম সংলগ্ন বদাখালি নদীসহ আশপাশ এলাকার বিভিন্ন হাওরে অভিযান চালিয়ে বালু বোঝাই ৪টি বাল্কহেড নৌকাসহ তাদেরকে আটক করা হয়।মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।পুলিশ জানায়, এলাকার একটি অবৈধ বালু উত্তোলন চক্র দীর্ঘদিন ধরে ভারতের মেঘালয় পাহাড় সীমান্তবর্তী মধ্যনগর উপজেলার বিভিন্ন এলাকার পাহাড়ের ছড়া থেকে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলন করে তা আশপাশের বিভিন্ন এলাকায় নিয়ে বিক্রি করে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতে মধ্যনগর থানা পুলিশ সোমবার রাতভর মধ্যনগর সদর ইউনিয়নের জমশেরপুর গ্রাম সংলগ্ন বদাখালি নদীসহ আশপাশের বিভিন্ন হাওরে অভিযান চালিয়ে অবৈধ বালু বোঝাই ৪টি বাল্কহেড নৌকা সহ এর সাথে জড়িত ২৪ জন ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়।মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো, মনিবুর রহমান বলেন,অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান রয়েছে। সরকারি সম্পদ ও পরিবেশ রক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তবে আটককৃতদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে থানায় মামলা রুজু করার পর মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট