1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে কপোতাক্ষ নদের ওপর কাঠের ব্রীজ সংস্কারে এমপি অধ্যাপক মোক্তার আলী’র অনুদান কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মন্ত্রীর নির্দেশনা অমান্য করেই- মধ্যনগরে ভারতীয় গরু বৈধতা দিচ্ছে ইজারাদার সিন্ডিকেট গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত খুলনার ডুমুরিয়ায় পাষণ্ড স্বামীর নির্মমতা: পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যামায়ের অপেক্ষায় অপলক দৃষ্টিতে সন্তানরা ডুমুরিয়া বাজারে ঈদ উপলক্ষে ইউনিক পোশাকে বিশেষ ছাড় শ্রাবন্তী মার্কেটের “রিয়েল ড্রিম ফ্যাশন ”-এ ক্রেতাদের ভিড় মোহনগঞ্জে মাদক, জুয়া ও ইভটিজিংসহ সামাজিক অপরাধ দমনে ওসি’র মতবিনিময় মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা

আশাশুনি সদর জামায়াতের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ

  • প্রকাশিত: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪১৮ বার পড়া হয়েছে

আব্দুর রশিদ/আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা জামায়াত কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সদর ইউনিয়ন আমীর হাফেজ মাওঃ আব্দুল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওঃ আব্দুল হাইয়ের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারী মাওঃ আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, অফিস সেক্রেটারি মাওঃ রুহুল কুদ্দুস, পেশাজীবী বিভাগের সভাপতি মাওঃ আতাউর রহমান। অনুষ্ঠানে ইউনিয়ন টিম সদস্য মেম্বার সিরাজুল ইসলাম, মাওঃ জোবায়ের হোসেন সহ উপজেলা ও ইউনিয়ন দ্বায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে ভোটকেন্দ্র ভিত্তিক দায়িত্বশীলদের করণীয়, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং সংগঠনের বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। একই দিন বিকাল ৪টায় উপজেলার কুল্যা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে অনুরুপ নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আমির মাওঃ ইউসুফের সভাপতিত্বে সমাবেশে জেলা জামায়াতের সেক্রেটারী মাওঃ আজিজুর রহমান, উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, সহ-সেক্রেটারী মাওঃ আঃ বারী প্রমুখ বক্তব্য রাখেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট