1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৭ মে ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে কপোতাক্ষ নদের ওপর কাঠের ব্রীজ সংস্কারে এমপি অধ্যাপক মোক্তার আলী’র অনুদান কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মন্ত্রীর নির্দেশনা অমান্য করেই- মধ্যনগরে ভারতীয় গরু বৈধতা দিচ্ছে ইজারাদার সিন্ডিকেট গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত খুলনার ডুমুরিয়ায় পাষণ্ড স্বামীর নির্মমতা: পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যামায়ের অপেক্ষায় অপলক দৃষ্টিতে সন্তানরা ডুমুরিয়া বাজারে ঈদ উপলক্ষে ইউনিক পোশাকে বিশেষ ছাড় শ্রাবন্তী মার্কেটের “রিয়েল ড্রিম ফ্যাশন ”-এ ক্রেতাদের ভিড় মোহনগঞ্জে মাদক, জুয়া ও ইভটিজিংসহ সামাজিক অপরাধ দমনে ওসি’র মতবিনিময় মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা

কেশবপুরের দু”টি ইউনিয়নে বিএনপির উদ্যোগে উঠান বৈঠক

  • প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ(নিজস্ব প্রতিনিধি)কেশবপুরের সাগরদাঁড়ি ও গৌরীঘোনা এই দু’টি ইউনিয়নে একই দিনে বিএনপির উদ্যোগে নারীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৩ সেপ্টেম্বর-২৫) রাতে সাগরদাঁড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিজানুর রহমান মির্জার সভাপতিত্বে ওয়ার্ডের বিএনপি নেতা সাবেক ইউপি সদস্য রাশিদুল ইসলামের বাড়িতে অনুষ্ঠিত ওই বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেহেনা আজাদ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম খান, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, যশোর জেলা মহিলা দলের যুগ্ম-সম্পাদক নাজমা সুলতানা প্রমুখ। এ সময় ওই ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দসহ ওয়ার্ডের নারী কর্মীরা উপস্থিত ছিলেন।এছাড়া, একই দিন বিকেলে গৌরীঘোনা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে নারীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ওয়ার্ডের সন্ন্যাসগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওয়ার্ড বিএনপির সভাপতি সরদার সিফাতুল ইসলামের সভাপতিত্বে একটি বৈঠক করা হয়।আবার একই ওয়ার্ডের বিএনপি নেতা জিয়াউর রহমানের বাড়িতে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোল্যা শরিফুল ইসলামের সভাপতিত্বে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত উঠান বৈঠবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেহেনা আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক আব্দুল গফ্ফার, সাংগঠনিক সম্পাদক শেখ রুবেল হাসনাত পাশা। এ সময় ওই ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দসহ ওয়ার্ডের নারী কর্মীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট