1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে কপোতাক্ষ নদের ওপর কাঠের ব্রীজ সংস্কারে এমপি অধ্যাপক মোক্তার আলী’র অনুদান কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মন্ত্রীর নির্দেশনা অমান্য করেই- মধ্যনগরে ভারতীয় গরু বৈধতা দিচ্ছে ইজারাদার সিন্ডিকেট গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত খুলনার ডুমুরিয়ায় পাষণ্ড স্বামীর নির্মমতা: পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যামায়ের অপেক্ষায় অপলক দৃষ্টিতে সন্তানরা ডুমুরিয়া বাজারে ঈদ উপলক্ষে ইউনিক পোশাকে বিশেষ ছাড় শ্রাবন্তী মার্কেটের “রিয়েল ড্রিম ফ্যাশন ”-এ ক্রেতাদের ভিড় মোহনগঞ্জে মাদক, জুয়া ও ইভটিজিংসহ সামাজিক অপরাধ দমনে ওসি’র মতবিনিময় মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা

আশাশুনির মানুষ নবজীবন ডায়াগনস্টিকে গেলে সর্বোচ্চ ছাড় পাবে-তারেকুজ্জামান খান

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

আব্দুর রশিদ/আশাশুনিতে নবজীবন এর বাস্তবায়নে দিন ব্যাপী ফ্রি মেডিকে ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আশাশুনি সদর ইউনিয়ন পরিষদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।নভজীবন ইউকের অর্থায়নে হেলথ এ্যাওয়ারনেস, মেডিকেল চেকআপ, ব্লাড গ্রুপিং এন্ড ডায়বেটিক টেস্ট ফর দ্যা পিওর এন্ড আল্ট্রা পিওর পিপল প্রজেক্টের আওতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ক্যাম্পের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। নবজীবনের নির্বাহী পরিচালক ও দৈনিক সাতক্ষীরার সকালের সম্পাদক ও প্রকাশক তারেকুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নিতিশ চন্দ্র গোলদার, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম। প্রজেক্ট ম্যানেজার ওয়াছিউল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, নবজীবনের পরিচালক খান ফাহিম আল ফোয়াদ। ক্যাম্পে মেডিকেল চেকআপ, ব্লাড গ্রুপিং, ডায়বেটিক টেস্ট, ও ৬ প্রকারের ঔষধ বিনামূল্যে বিতরণ করা হয়।সভাপতির বক্তব্যে নির্বাহী পরিচালক তারেকুজ্জামান খান বলেন, প্রকল্পের আওতায় আশাশুনি উপজেলায় সর্ব প্রথম কার্যক্রম শুরু হলো। আশাশুনির মানুষ নবজীবন ডায়াগনষ্টিক সেন্টারে গিয়ে আশাশুনির কথা বললে সর্বোচ্চ ছাড় পাবে। আমরা মানুষের সেবায় পাশে থাকবো। পর্যায়ক্রমে আশাশুনি উপজেলার ১১ ইউনিয়নে পৃথক পৃথক ভাবে হেলথ ক্যাম্প পরিচালনা করা হবে। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় বলেন, জনকল্যাণকর কাজের মাধ্যমে আশাশুনির মানুষকে ফ্রি স্বাস্থ্য সেবা প্রদানে নবজীবনকে সাধুবাদ জানাই। এমন কাজ আরও বেশী বেশী করার জন্য তিনি নবজীবনের কর্মকর্তাদের কাছে দাবী জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট