1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৭ মে ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে কপোতাক্ষ নদের ওপর কাঠের ব্রীজ সংস্কারে এমপি অধ্যাপক মোক্তার আলী’র অনুদান কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মন্ত্রীর নির্দেশনা অমান্য করেই- মধ্যনগরে ভারতীয় গরু বৈধতা দিচ্ছে ইজারাদার সিন্ডিকেট গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত খুলনার ডুমুরিয়ায় পাষণ্ড স্বামীর নির্মমতা: পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যামায়ের অপেক্ষায় অপলক দৃষ্টিতে সন্তানরা ডুমুরিয়া বাজারে ঈদ উপলক্ষে ইউনিক পোশাকে বিশেষ ছাড় শ্রাবন্তী মার্কেটের “রিয়েল ড্রিম ফ্যাশন ”-এ ক্রেতাদের ভিড় মোহনগঞ্জে মাদক, জুয়া ও ইভটিজিংসহ সামাজিক অপরাধ দমনে ওসি’র মতবিনিময় মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা

ডুমুরিয়ার তরমুজ যাচ্ছে শ্রীমঙ্গলে

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক /খুলনার ডুমুরিয়া উপজেলার নলঘোনা বিলে মাচা পদ্ধতিতে ব্যাপক পরিমাণে চাষ হয়েছে বর্ষাকালীন তরমুজ। মিষ্টি ও সুস্বাদু হওয়ায় এবং বাজারে ভালো দাম পাওয়ায় অফসিজন তরমুজ চাষে আগ্রহ বেড়েছে বিলের অধিকাংশ কৃষকের। এই পদ্ধতিতে তরমুজ চাষ করে কৃষকরা যেমন আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন, তেমনি দেশের দক্ষিণাঞ্চলের অর্থনীতিতেও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হচ্ছে। এখানকার উৎপাদিত তরমুজ বিক্রি হচ্ছে মৌলভীবাজারে শ্রীমঙ্গল বাজারে।জানা গেছে, ডুমুরিয়া উপজেলার নলঘোনা বিলে মৎস্য ঘেরে মাচা পদ্ধতিতে চাষ হচ্ছে বর্ষাকালীন তরমুজ। জমিতে পানি জমে থাকার কারণে কৃষকরা বিকল্প এই পদ্ধতিতে চাষাবাদ করছেন। আধুনিক কৃষি প্রযুক্তির মাধ্যমে একই জমিতে ঘেরে মাছ চাষের পাশাপাশি ঘেরের আইলে তরমুজ ও অন্যান্য শাকসবজি চাষ করা হচ্ছে। কৃষি প্রযুক্তির অগ্রগতির ফলে এখন কৃষকরা বিভিন্ন প্রতিকূল পরিবেশেও তরমুজ চাষে সফল হচ্ছেন।
ডুমুরিয়ার তরমুজ মিষ্টি, সুস্বাদু, পুষ্টিগুণসম্পন্ন এবং আকারে আকর্ষণীয় হওয়ায় স্থানীয় বাজার ছাড়াও বাইরের বাজারে এর চাহিদা বাড়ছে। একেকটি তরমুজের ওজন ৪ থেকে ৫ কেজি, এমনকি তার চেয়েও বেশি। ভিতরে টকটকে লাল রঙ এবং অত্যন্ত মিষ্টি ও সুস্বাদু। এই বিলে ডুমুরিয়া, রাজিবপুর দক্ষিণমহল, রাজাপুর, মৈখালী, ঘোনাবান্দা, উলা, তালতলা, লোহাইডাঙ্গা ও কাটাখালী এলাকার প্রায় ৪-৫ শত কৃষক বর্ষাকালীন তরমুজ চাষ করেছেন। যদিও এ বছর অতিবৃষ্টির কারণে ফলন কিছুটা কম হয়েছে, তবে বাজারে ভালো দাম পাওয়ায় কৃষকরা লাভের আশায় আশাবাদী। প্রতি বিঘায় ২০-২৫ হাজার টাকা পর্যন্ত লাভ হচ্ছে বলে জানান তারা। এছাড়াও দক্ষিণ ডুমুরিয়া অঞ্চলের অধিকাংশ বিলে মাচা পদ্ধতিতে বিপুল পরিমাণে অফসিজন তরমুজ চাষাবাদ হয়েছে।
গত বৃহস্পতিবার বিকেলে রাজিবপুর দক্ষিণমহল তালতলা মোড়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, নলঘোনা বিলের তরমুজ শ্রীমঙ্গলে পাঠানোর জন্য ট্রাকে তোলা হচ্ছে। সেখানে উপস্থিত ছিলেন অনেক কৃষক। এ সময় কৃষক মো. ওসমান গনির সঙ্গে কথা হয়। তিনি জানান, প্রায় আড়াই বিঘা জমিতে তিনি তরমুজ চাষ করেছেন। ২৮০টি মাদায় ৫৬০টি চারা রোপণ করেছিলেন। এ বছরই তিনি প্রথমবার এই তরমুজ চাষ করেছেন। শুরুতে প্রতি কেজি ৫০-৫৫ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে ৩৬-৩৭ টাকায় বিক্রি করছেন।অন্য কৃষক আবুল কালাম শেখ জানান, তিনি দুই একর জমিতে তরমুজ চাষ করেছেন। একেকটির ওজন হয়েছে ৪ থেকে ৫ কেজি। ভালো দাম পাওয়ায় তিনি যথেষ্ট লাভের আশা করছেন।তরমুজ ব্যাপারী নাজমুল গাজি ও হাফিজুর রহমান জানান, স্থানীয় বাজারের তুলনায় বাইরের বাজারে দাম কিছুটা বেশি। যদিও ট্রাক ভাড়া বেশি, তবুও তুলনামূলকভাবে বাজারে ভালো দাম মিলছে। মৌলভীবাজারে শ্রীমঙ্গল বাজারে তরমুজের চাহিদা বেশ ভালো।উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইনসাদ ইবনে আমিন জানান, ডুমুরিয়ায় এ বছর ২৩০ হেক্টর জমিতে অফসিজন তরমুজ চাষ হয়েছে। হেক্টরপ্রতি উৎপাদন হয়েছে ৪০ থেকে ৪৫ মেট্রিক টন। নলঘোনা, কুলবাড়িয়া, খুটোখালী, শোভনা, আটলিয়া, পাতিবুনিয়াসহ বিশেষ করে দক্ষিণ ডুমুরিয়া অঞ্চলে সবচেয়ে বেশি চাষ হয়েছে এ তরমুজ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট