1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ভুমি অধিগ্রহণের টাকা না পাওয়ায় পাইকগাছা – কয়রা সড়ক সরলীকরণের ১০ টি পয়েন্টে কাজ বন্ধ কেশবপুরে কপোতাক্ষ নদের ওপর কাঠের ব্রীজ সংস্কারে এমপি অধ্যাপক মোক্তার আলী’র অনুদান কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মন্ত্রীর নির্দেশনা অমান্য করেই- মধ্যনগরে ভারতীয় গরু বৈধতা দিচ্ছে ইজারাদার সিন্ডিকেট গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত খুলনার ডুমুরিয়ায় পাষণ্ড স্বামীর নির্মমতা: পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যামায়ের অপেক্ষায় অপলক দৃষ্টিতে সন্তানরা ডুমুরিয়া বাজারে ঈদ উপলক্ষে ইউনিক পোশাকে বিশেষ ছাড় শ্রাবন্তী মার্কেটের “রিয়েল ড্রিম ফ্যাশন ”-এ ক্রেতাদের ভিড় মোহনগঞ্জে মাদক, জুয়া ও ইভটিজিংসহ সামাজিক অপরাধ দমনে ওসি’র মতবিনিময়

আওয়ামী শাসনামলে বিএনপির নেতা কর্মীদের ওপর দিয়ে ঝড় বয়ে গেছে-আবুল হোসেন আজাদ

  • প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ(নিজস্ব প্রতিনিধি)আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হলে আমাদের প্রধান কাজ হবে ৩১ দফা বাস্তবায়ন। ৩১দফা বাস্তবায়ন হলে মানুষের কথা বলার অধিকার ফিরে পাবে। গনতন্ত্র রক্ষা পাবে। নারীদের অধিকার নিশ্চিত হবে। এ জন্য যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলকে বিশেষ ভূমিকা রাখতে হবে। আওয়ামী লীগ শাসনামলে বিএনপির নেতা-কর্মীদের ওপর দিয়ে ঝড় বয়ে গেছে। বিএনপির টিকে থাকার সংগ্রাম মোটেও সহজ ছিল না। কিন্তু বৈরী সময়ে বিএনপি শুধু টিকেই থাকেনি, তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে আন্দোলন সংগ্রামের যত পথ ছিল, সব পথে সক্রিয় ছিল বিএনপি। উপজেলার মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়নের ২ নং ওয়ার্ডে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ।শনিবার (২০ সেপ্টেম্বর-২৫) বিকেল ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ-এর সভাপতিত্বে ওয়ার্ডের মঙ্গলকোট ঈদগাহ মাঠে অনুষ্ঠিত নারী কর্মীদের নিয়ে উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেহেনা আজাদ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ আলী ঢালী প্রমুখ। এ সময় ওই ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দসহ ওয়ার্ডের নারী কর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া একই দিন এ ইউনিয়ন পিএনপি উদ্যোগে ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চুয়াডাঙ্গা কালী মন্দির চত্বরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট