1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৭ মে ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে কপোতাক্ষ নদের ওপর কাঠের ব্রীজ সংস্কারে এমপি অধ্যাপক মোক্তার আলী’র অনুদান কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মন্ত্রীর নির্দেশনা অমান্য করেই- মধ্যনগরে ভারতীয় গরু বৈধতা দিচ্ছে ইজারাদার সিন্ডিকেট গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত খুলনার ডুমুরিয়ায় পাষণ্ড স্বামীর নির্মমতা: পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যামায়ের অপেক্ষায় অপলক দৃষ্টিতে সন্তানরা ডুমুরিয়া বাজারে ঈদ উপলক্ষে ইউনিক পোশাকে বিশেষ ছাড় শ্রাবন্তী মার্কেটের “রিয়েল ড্রিম ফ্যাশন ”-এ ক্রেতাদের ভিড় মোহনগঞ্জে মাদক, জুয়া ও ইভটিজিংসহ সামাজিক অপরাধ দমনে ওসি’র মতবিনিময় মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা

মঙ্গলকোট ইউনিয়নের দুর্গাপূজা পরিচালনা কমিটির সাথে বিএনপির মতবিনিময়

  • প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৮ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ(নিজস্ব প্রতিনিধি)কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়নে ৫ টি স্থানের দুর্গা পূজা পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে উপজেলা বিএনপির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৯ সেপ্টেম্বর-২৫) রাতে মঙ্গলকোট বাজার দূর্গা পূজা মন্দির প্রাঙ্গনে ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়।মতবিনিময় সভায় মঙ্গলকোট বাজার দূর্গা পূজা মন্দির কমিটির সভাপতি পল্লী চিকিৎসক তৃপ্তি রায়ের সভাপতিত্বে এবং প্রধান পৃষ্ঠপোষক আশুতোষ হালদার-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তপন কুমার ব্রহ্ম প্রমূখ।মঙ্গলকোট ইউনিয়নে ৫ টি পুজা মন্দির পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে কিছু আর্থিক সহায়তা প্রদান করেন প্রধান অতিথির পক্ষে সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউছুপ আলী, বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ ও সনাতন ধর্মীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।পাঁচটি দূর্গা মন্দির থেকে অনুদান গ্রহণ করেন, মঙ্গলকোট বাজার দূর্গা পূজা পরিচালনা কমিটির সভাপতি পল্লী চিকিৎসক তৃপ্তি রায়, সাধারণ সম্পাদক বাসুদেব দাস। মঙ্গলকোট চোধূরী বাড়ি দূর্গা পূজা পরিচালনা কমিটির সভাপতি প্রদীপ চৌধুরী। কন্দর্পপুর সার্বজনীন দূর্গা পূজা পরিচালনা কমিটির সভাপতি গোবিন্দ পাল ও সাধারণ সম্পাদক দীপক পাল। পাঁচপোতা দাসপাড়া সার্বজনীন দূর্গা পূজা পরিচালনা কমিটির সভাপতি বাসুদেব দাস, সাধারণ সম্পাদক তরুন দাস। পাথরা সার্বজনীন পূজা মন্দির কমিটির সভাপতি তুসার কুন্ডু, সাধারণ সম্পাদক উত্তম কর।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট