1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৭ মে ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে কপোতাক্ষ নদের ওপর কাঠের ব্রীজ সংস্কারে এমপি অধ্যাপক মোক্তার আলী’র অনুদান কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মন্ত্রীর নির্দেশনা অমান্য করেই- মধ্যনগরে ভারতীয় গরু বৈধতা দিচ্ছে ইজারাদার সিন্ডিকেট গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত খুলনার ডুমুরিয়ায় পাষণ্ড স্বামীর নির্মমতা: পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যামায়ের অপেক্ষায় অপলক দৃষ্টিতে সন্তানরা ডুমুরিয়া বাজারে ঈদ উপলক্ষে ইউনিক পোশাকে বিশেষ ছাড় শ্রাবন্তী মার্কেটের “রিয়েল ড্রিম ফ্যাশন ”-এ ক্রেতাদের ভিড় মোহনগঞ্জে মাদক, জুয়া ও ইভটিজিংসহ সামাজিক অপরাধ দমনে ওসি’র মতবিনিময় মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা

কেশবপুরে পিআরসহ ৫ দফা দাবিতে জামায়াতের মিছিল-সমাবেশ

  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ(নিজস্ব প্রতিনিধি)যশোরের কেশবপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে শুক্রবার বিকেলে পিআরসহ পাঁচ দফা দাবিতে বিশাল মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। মিছিলটি কেশবপুর পাবলিক ময়দান থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ওই স্থানে গিয়ে শেষ হয়।এর আগে কেশবপুর পাবলিক ময়দানে উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোক্তার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, যশোর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক হাবিবুর রহমান। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, যশোর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি বিল্লাল হুসাইন, কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুস সামাদ, উপজেলা নায়েবে আমির মাওলানা রেজাউল করিম, সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক তবিবুর রহমান ও উপজেলা সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কৃষিবিদ তাজামুল ইসলাম দীপুসহ অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।সমাবেশে পিআর-সহ ৫ দফা দাবি উপস্থাপন করা হয়। দাবিগুলো হলো-জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা, বিগত সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার নিশ্চিত করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম বন্ধ করা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট