1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে কপোতাক্ষ নদের ওপর কাঠের ব্রীজ সংস্কারে এমপি অধ্যাপক মোক্তার আলী’র অনুদান কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মন্ত্রীর নির্দেশনা অমান্য করেই- মধ্যনগরে ভারতীয় গরু বৈধতা দিচ্ছে ইজারাদার সিন্ডিকেট গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত খুলনার ডুমুরিয়ায় পাষণ্ড স্বামীর নির্মমতা: পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যামায়ের অপেক্ষায় অপলক দৃষ্টিতে সন্তানরা ডুমুরিয়া বাজারে ঈদ উপলক্ষে ইউনিক পোশাকে বিশেষ ছাড় শ্রাবন্তী মার্কেটের “রিয়েল ড্রিম ফ্যাশন ”-এ ক্রেতাদের ভিড় মোহনগঞ্জে মাদক, জুয়া ও ইভটিজিংসহ সামাজিক অপরাধ দমনে ওসি’র মতবিনিময় মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা

রূপসায় বিএনপি মহিলাদলের উদ্যোগে নির্বাচনী জনসভায় অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৪৮৫ বার পড়া হয়েছে

আজিজুল ইসলাম/কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন জামায়াতে ইসলামী ধর্মকে পুঁজি করে রাজনীতি শুরু করেছে। তারা জান্নাতের টিকিটের কথা বলে ঘরে ঘরে ভোট প্রার্থনা করছে। নির্বাচনে তাদের পরাজয় নিশ্চিত জেনে প্রচলিত পদ্ধতিকে উপেক্ষা করে আমজনতা যে পদ্ধতি বুঝে না সেই পদ্ধতিতে নির্বাচন দাবী করছে। তিনি বলেন বিএনপি কখনো পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেনি। তারা যতবার ক্ষমতায় এসেছে ততবারই পুরুষের থেকে নারীর ভোট বেশি পেয়েছে। বিএনপির শাসনামলে নারীর জীবনমান উন্নয়নে বিএনপি সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিলো। নারীদের জন্য চালু করা হয়েছিলো অবৈতনিক শিক্ষা ব্যবস্থা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় যেতে পারলে নারীর নিরাপত্তা-মর্যাদা প্রতিষ্ঠা এবং নারীর ভাগ্যন্নয়নে কাজ করবে। তিনি মহিলাদল কর্মীদের উদ্দেশ্য করে বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা গ্রামে-শহরে তৃনমুল পর্যায়ের নারীদের কাছে গিয়ে আপনাদের ছড়িয়ে দিতে হবে।তিনি ১৪ অক্টোবর (মঙ্গলবার) বিকালে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের ১,২,৩,৪,৫ ওয়ার্ড মহিলাদলের আয়োজনে নির্বাচনী জনসভায় রূপসা ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান, সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু,জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি শাহানাজ ইসলাম।রূপসা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক রুখছানা বেগমের সভাপতিত্বে ও উপজেলা যুবমহিলা দলের সদস্য সচিব শারমিন আক্তার আঁখির পরিচালনায় বক্তৃতা করেন জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরা বেগম,মহিলাদল নেত্রী আখিনুর বেগম,সুলতানা বেগম,নাদিরা সুলতানা শিখা, সোনিয়া আক্তার লিজা, হালিমা সাদিয়া,হেলেনা বেগম, নাসরিন সুলতানা,খায়রুন নাহার,ময়না বেগম,বৃষ্টি আক্তার,শিল্পী বেগম।
এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য মোল্যা রিয়াজুল ইসলাম,এম এ সালাম,আছফুর রহমান,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র,যুগ্ম আহবায়ক ইলিয়াজ হোসেন,হুমায়ূন কবীর, রবিউল ইসলাম রবি,আনসার আলী বিশ্বাস, নৈহাটি ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মহিউদ্দিন মিন্টু, সাবেক সদস্য সচিব দিদারুল ইসলাম, বিএনপি নেতা মিকাইল বিশ্বাস,আঃ বারেক শেখ,শাহ আলম ভূইয়া, মাসুম বিল্লাহ,আরিফ মোল্যা,শামীম হাসান,ইউনুছ গাজী, শাহজামান প্রিন্স, জালাল হাওলাদার,আতাহার গাজী, লাভলু শেখ, ওসমান গনী,সাইফুল্লাহ তুহিন,এসএম দেলোয়ার,জান্নাতুন নাঈম প্রমূখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট