1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে কপোতাক্ষ নদের ওপর কাঠের ব্রীজ সংস্কারে এমপি অধ্যাপক মোক্তার আলী’র অনুদান কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মন্ত্রীর নির্দেশনা অমান্য করেই- মধ্যনগরে ভারতীয় গরু বৈধতা দিচ্ছে ইজারাদার সিন্ডিকেট গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত খুলনার ডুমুরিয়ায় পাষণ্ড স্বামীর নির্মমতা: পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যামায়ের অপেক্ষায় অপলক দৃষ্টিতে সন্তানরা ডুমুরিয়া বাজারে ঈদ উপলক্ষে ইউনিক পোশাকে বিশেষ ছাড় শ্রাবন্তী মার্কেটের “রিয়েল ড্রিম ফ্যাশন ”-এ ক্রেতাদের ভিড় মোহনগঞ্জে মাদক, জুয়া ও ইভটিজিংসহ সামাজিক অপরাধ দমনে ওসি’র মতবিনিময় মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা

রূপসায় বিএনপি নেতা পারভেজ মল্লিকের কর্মীদের ওপর হামলা,আহত ৫

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৪৯৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার/খুলনার রূপসা উপজেলায় যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিকের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের কর্মী-সমর্থকরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে রূপসা কাজদিয়া কলেজের সামনে এই অন্তর্কিত হামলা হয়। রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, পারভেজ মল্লিকের একটি রাজনৈতিক কর্মসূচির আয়োজনকে কেন্দ্র করে হেলালপন্থি কর্মীরা ক্ষিপ্ত হয়ে অতর্কিত হামলা চালায়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয় বিএনপি নেতা শাহজাদা শান্ত শেখ বলেন, “এটি রাজনৈতিক প্রতিহিংসার ফল। যারা গণতান্ত্রিকভাবে কার্যক্রম চালাচ্ছিলেন, তাদের ওপর এমন হামলা অগ্রহণযোগ্য।তিনি আরও জানান, সকালে স্থানীয় নেতাকর্মীরা পারভেজ ভাইয়ের কর্মসূচির প্রস্তুতি নিচ্ছিলেন। তখন হেলালপন্থি কয়েকজন এসে হামলা চালায়। এতে আমার ভাইসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন।রূপসা থানার ওসি মাহফুজুর রহমান বলেন, “হামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ টহল মোতায়েন করে সবাইকে সেখান থেকে সরিয়ে দিয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট