1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৭ মে ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে কপোতাক্ষ নদের ওপর কাঠের ব্রীজ সংস্কারে এমপি অধ্যাপক মোক্তার আলী’র অনুদান কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মন্ত্রীর নির্দেশনা অমান্য করেই- মধ্যনগরে ভারতীয় গরু বৈধতা দিচ্ছে ইজারাদার সিন্ডিকেট গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত খুলনার ডুমুরিয়ায় পাষণ্ড স্বামীর নির্মমতা: পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যামায়ের অপেক্ষায় অপলক দৃষ্টিতে সন্তানরা ডুমুরিয়া বাজারে ঈদ উপলক্ষে ইউনিক পোশাকে বিশেষ ছাড় শ্রাবন্তী মার্কেটের “রিয়েল ড্রিম ফ্যাশন ”-এ ক্রেতাদের ভিড় মোহনগঞ্জে মাদক, জুয়া ও ইভটিজিংসহ সামাজিক অপরাধ দমনে ওসি’র মতবিনিময় মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা

আশাশুনির বড়দলে রবিউল বাশারের গণসংযোগ, মহিলা সমাবেশ, সনাতন ধর্মাবলম্বী ও ভাটা শ্রমিকদের সাথে মতবিনিময়

  • প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৩০৯ বার পড়া হয়েছে

আব্দুর রশিদ/আশাশুনির বড়দলে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি)আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় শুরা সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার এর দিনব্যাপী ব্যাপক গনসংযোগ, মহিলা সমাবেশ, সনাতন ধর্মাবলম্বী ও ইট ভাটা শ্রমিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। শনিবার (০৬ ডিসেম্বর) সকাল ১০টায় বড়দল ইউনিয়ন জামায়াতের আয়োজনে বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুল মাঠে বিশাল মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আমীর মাওঃ আব্দুল ওয়াজেদ এর সভাপতিত্বে ও সেক্রেটারি সেকেন্দার আলীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ আসনের দাঁড়িপাল্লা প্রতিকের এমপি প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। গণসংযোগ কালে মুহাদ্দিস রবিউল বাশার বলেন, বড়দল ইউনিয়নের অবহেলিত গ্রামীণ সড়কগুলো মেরামত করবো, জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা করবো, সমস্ত খাল উন্মুক্ত ও সুপেয় পানির ব্যবস্থা করা সহ কালকি স্লুইসগেট সংস্কার করে পানি নিষ্কাশনের ব্যবস্থা সুগম করা হবে। তিনি আরো বলেন জামায়াত ক্ষমতায় গেলে সকল ধর্মের লোক সমান সুযোগ সুবিধা পাবে এবং ন্যায় ও ইনসাফ ভিত্তিক সবকিছু বন্টন করা হবে। সকাল ১১টায় বড়দল সানা বাড়ি মসজিদে বড়দল ইমাম কল্যাণ পরিষদের আয়োজনে ও ইউনিয়ন জামায়াতের সহযোগিতায় ইমাম সমাবেশ অনুষ্ঠিত হয়। বেলা ১২টায় বড়দল এডিবি ব্রিকসে কর্মরত শ্রমিকদের সাথে মতবিনিময় করেছেন। বিকাল ৪টায় দক্ষিণ মাদিয়া মন্দির প্রাঙ্গণ ও সন্ধ্যা ৬টায় চম্পাখালি মন্দির প্রাঙ্গনে সনাতন ধর্মাবলম্বীদের সাথে পৃথক দুটি নির্বাচনী পথসভা করেছেন। পৃথক পৃথক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য এ্যাডঃ আব্দুস সোবহান মুকুল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি চেয়ারম্যান মাওঃ আবু বক্কার সিদ্দিক, সেক্রেটারি প্রফেসর আব্দুল গফফার, উপজেলা সহ-সেক্রেটারী ডাক্তার রোকনুজ্জামান, ইউপি চেয়ারম্যান প্রার্থী আব্দুল গফুর সানা, মাওঃ আনওয়ারুল হক,মাওঃ আতাউর রহমান, সমাবেশে ইউনিয়নের ৪৯টি মসজিদের ইমামগন উপস্থিত ছিলেন। প্রভাষক দীপ্র কুমার মন্ডল, অরবিন্দু শীল, হরিপদ মন্ডল, মাস্টার সুভাষ চন্দ্র মন্ডল, রবিন্দ্র নাথ মন্ডল, পরিতোষ মন্ডল প্রমুখ। সমাবেশে বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সকলের ভোটারদের প্রতি আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট