1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে কপোতাক্ষ নদের ওপর কাঠের ব্রীজ সংস্কারে এমপি অধ্যাপক মোক্তার আলী’র অনুদান কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মন্ত্রীর নির্দেশনা অমান্য করেই- মধ্যনগরে ভারতীয় গরু বৈধতা দিচ্ছে ইজারাদার সিন্ডিকেট গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত খুলনার ডুমুরিয়ায় পাষণ্ড স্বামীর নির্মমতা: পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যামায়ের অপেক্ষায় অপলক দৃষ্টিতে সন্তানরা ডুমুরিয়া বাজারে ঈদ উপলক্ষে ইউনিক পোশাকে বিশেষ ছাড় শ্রাবন্তী মার্কেটের “রিয়েল ড্রিম ফ্যাশন ”-এ ক্রেতাদের ভিড় মোহনগঞ্জে মাদক, জুয়া ও ইভটিজিংসহ সামাজিক অপরাধ দমনে ওসি’র মতবিনিময় মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা

কেশবপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন পাখা মার্কা প্রার্থী

  • প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৩২৪ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ/ কেশেবপুরে সাংবাদিক দের সঙ্গে প্রেসক্লাবে সাংবাদিকদের সাথেম তবিনিময় করেন, যশোর-৬ (কেশবপুর) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পাখা মার্কার মনোনীত প্রার্থী গাজী মোঃ শহিদুল ইসলাম। সোমবার (০৮ ডিসেম্বর-২৫) বিকেলে প্রেসক্লাবের হলরুমে দলের পক্ষ থেকে ওই সভার আয়োজন করা হয়। মতবিনিময়কালে গাজী মোঃ শহিদুল ইসলাম বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের আন্দোলনে সব থেকে বড় ভূমিকা পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আন্দোলনে ছাত্রদের ভূমিকার সুফল এখনও পুরোপুরি বাস্তবায়ন হয়নি। আগামীতে বাংলাদেশে ইসলামী জোট সরকার গঠন করতে পারলে সাংবাদিকরা নিরাপদে পেশাগত দায়িত্ব পালন করতে পারবেন। চাঁদাবাজ, খুনি, ধর্ষক ও মিথ্যাচারীদের কঠোর ভাবে দমন করা হবে। মতবিনিময়ে তিনি আরো বলেন, ইসলামী জোট সরকারে গেলে কেশবপুরের জলাবদ্ধতা, স্বাস্থ্যখাত, শিক্ষার গুনগতমান ও শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে ভূমিকা রাখবে। এ সময় তিনি ন্যায়ের প্রতি অবিচল থাকার আহবান করেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেশবপুর উপজেলা কমিটির সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক হাজী আব্দুল মান্নান, পৌর শাখার সভাপতি মাওলানা আবুল কাশেম, উপজেলা শাখার যুগ্ম সম্পাদক ডাক্তার আব্দুল লতিফ, হাত পাখার নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মুরাদ খান প্রমুখ। মতবিনিময়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গাজী মো: শহিদুল ইসলাম বলেন, ইসলামী জোট যাকে মনোনীত করবেন তিনি সে দলের প্রতীকেই ভোট করবেন। জোটের অন্যরা ওই প্রতীকের পক্ষেই কাজ করবেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট