1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
সোমবার, ১৮ মে ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুর ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান,৭ ব্যবসায়ীকে অর্থদন্ড ভুমি অধিগ্রহণের টাকা না পাওয়ায় পাইকগাছা – কয়রা সড়ক সরলীকরণের ১০ টি পয়েন্টে কাজ বন্ধ কেশবপুরে কপোতাক্ষ নদের ওপর কাঠের ব্রীজ সংস্কারে এমপি অধ্যাপক মোক্তার আলী’র অনুদান কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মন্ত্রীর নির্দেশনা অমান্য করেই- মধ্যনগরে ভারতীয় গরু বৈধতা দিচ্ছে ইজারাদার সিন্ডিকেট গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত খুলনার ডুমুরিয়ায় পাষণ্ড স্বামীর নির্মমতা: পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যামায়ের অপেক্ষায় অপলক দৃষ্টিতে সন্তানরা ডুমুরিয়া বাজারে ঈদ উপলক্ষে ইউনিক পোশাকে বিশেষ ছাড় শ্রাবন্তী মার্কেটের “রিয়েল ড্রিম ফ্যাশন ”-এ ক্রেতাদের ভিড়

কেশবপুর এনপিএস-এর সভাপতি শামীম আখতার মুকুল-এর পিতার ইন্তেকাল

  • প্রকাশিত: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৪১৪ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ(নিজস্ব প্রতিনিধি)ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা (NPS) কেশবপুর শাখার সভাপতি সিনিয়র সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক শামীম আখতার মুকুল-এর পিতা গাজী দীন মোহাম্মদ (৭৫) স্টোক জনিত কারণে কেশবপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যা ৭ঃ১৫ মিনিটে মৃত্যুবরণ করছেন, ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহী রাজিউন…। মৃত্যুকাল তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।শুক্রবার সকাল ১১ টায় এই তুখোড় রাজনীতিবিদ সদালাপী গাজী দ্বীন মোহাম্মদকে উপজেলার মজিদপুর ইউনিয়ন পরিষদের মাঠে জানাযার নামাজ শেষে বাগদাহ্ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় নামাজ পড়ান, বাগদা বাইতুস সালাম জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আব্দুল হামিদ।জানাযায় বক্তব্য রাখেন, মরহুমের বড় ছেলে ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা (NPS) কেশবপুর শাখার সভাপতি সিনিয়র সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক শামীম আখতার মুকুল, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, যশোর-৬ কেশবপুর আসনে জামায়াতের প্রার্থী ও উপজেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক মুক্তার আলী, যশোর-৬ বিএনপি মনোনীত প্রার্থী কাজী রওনকুল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির পলাশ প্রমূখ।
জানাযায় অংশগ্রহণ করেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, কেশবপুর থানা প্রেসক্লাবের সভাপতি এ, কে আজাদ ইকতিয়ার, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিন্টু, ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা (NPS) কেশবপুর শাখার নেতৃবৃন্দ, বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী, পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের মানুষের ঢল নামে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট