1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৭ মে ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে কপোতাক্ষ নদের ওপর কাঠের ব্রীজ সংস্কারে এমপি অধ্যাপক মোক্তার আলী’র অনুদান কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মন্ত্রীর নির্দেশনা অমান্য করেই- মধ্যনগরে ভারতীয় গরু বৈধতা দিচ্ছে ইজারাদার সিন্ডিকেট গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত খুলনার ডুমুরিয়ায় পাষণ্ড স্বামীর নির্মমতা: পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যামায়ের অপেক্ষায় অপলক দৃষ্টিতে সন্তানরা ডুমুরিয়া বাজারে ঈদ উপলক্ষে ইউনিক পোশাকে বিশেষ ছাড় শ্রাবন্তী মার্কেটের “রিয়েল ড্রিম ফ্যাশন ”-এ ক্রেতাদের ভিড় মোহনগঞ্জে মাদক, জুয়া ও ইভটিজিংসহ সামাজিক অপরাধ দমনে ওসি’র মতবিনিময় মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা

কেশবপুর-চুকনগর আপার ভদ্রা নদী অববাহিকা এলাকায় পানি কমিটি গঠন

  • প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ(নিজস্ব প্রতিনিধি)ডুমুরিয়ার চুকনগরে উত্তরণ ও পানি কমিটির আয়োজনে জলাবদ্ধতা ও পরিবেশ সমস্যা মোকাবেলায় আপার ভদ্রা নদী অববাহিকা এলাকায় পানি কমিটি গঠন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৫ ডিসেম্বর-২৫) সকালে চুকনগরে বেসরকারী সংস্থা উত্তরণ ট্রেড স্কুলের কনফারেন্স রুমে অববাহিকা এলাকার ভুক্তভোগী ও সুধীজনের উপস্থিতিতে ওই সভা অনুষ্ঠিত হয়।কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি ভবদহ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর মোতালেব-এর সভাপতিত্বে এবং উত্তরণের প্রজেক্ট অফিসার দিলিপ কুমার সানা-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, পানি গবেষক এবং চুকনগর ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক হাশেম আলী ফকির, কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আব্দুর রাজ্জাক, শেখ সেলিম আখতার স্বপন, চুকনগর প্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমীন, কেশবপুরের সুফলাকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুর রহমান, চুকনগর বাজার বণিক সমিতির সভাপতি শাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সরদার বিল্লাল হোসেন, চুকনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গাজী আব্দুল কুদ্দুস, সিনিয়র সাংবাদিক কবি ইব্রাহিম রেজা, সিনিয়র সাংবাদিক পরেশ চন্দ্র দেবনাথ, মাগুরাঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন হালদার, অধ্যাপক মনিরুল হক, মতলেব সরদার, চুকনগর সানরাইজ মডেল একাডেমির অধ্যাপক মাহাবুবুর রহমান মোড়ল, জামায়াত নেতা মোঃ মঈন উদ্দিন, ইউপি সদস্য আলাউদ্দিন মালী, মাষ্টার সোহরাব হোসেন, হাফিজুর রহমান শাহিন, মফিজুর সরদার, আসাদুজ্জামান নান্নু, বাদুড়িয়া মাঃ বিদ্যালয়ের শিক্ষক আলমঙ্গীর কবির সবুজ প্রমুখ।এছাড়াও মঙ্গলকোট সেবা সমাজ কল্যাণ সংস্থার পরিচালক এস,এম কোরবান আলী, সাংবাদিক আবুবক্কার সিদ্দিক-সহ ডুমুরিয়া, কেশবপুর ও তালা উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার ৫০ জন ভুক্তভোগী ও সুধীজনের সভায় উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে সাংবাদিক মোঃ রুহুল আমীনকে আহবায়ক করে আপার ভদ্রা অববাহিকা এলাকায় পানি কমিটি গঠণ করা হয়েছে। এছাড়াও অধ্যাপক হাশেম আলী ফকির এবং পদাধিকার বলে ডুমুরিয়া উপজেলার আটলিয়া, মাগুরাঘোনা এবং কেশবপুর উপজেলার সুফলাকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে কমিটির উপদেষ্টা নির্বাচিত করা হয়েছে। বক্তারা আপার ভদ্রা নদী অববাহিকা এলাকায় বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং সেটা কিভাবে এর উত্তরন করা যায় সেবিষয়ে দীর্ঘ আলাপ-আলোচনা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট