1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৭ মে ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে কপোতাক্ষ নদের ওপর কাঠের ব্রীজ সংস্কারে এমপি অধ্যাপক মোক্তার আলী’র অনুদান কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মন্ত্রীর নির্দেশনা অমান্য করেই- মধ্যনগরে ভারতীয় গরু বৈধতা দিচ্ছে ইজারাদার সিন্ডিকেট গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত খুলনার ডুমুরিয়ায় পাষণ্ড স্বামীর নির্মমতা: পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যামায়ের অপেক্ষায় অপলক দৃষ্টিতে সন্তানরা ডুমুরিয়া বাজারে ঈদ উপলক্ষে ইউনিক পোশাকে বিশেষ ছাড় শ্রাবন্তী মার্কেটের “রিয়েল ড্রিম ফ্যাশন ”-এ ক্রেতাদের ভিড় মোহনগঞ্জে মাদক, জুয়া ও ইভটিজিংসহ সামাজিক অপরাধ দমনে ওসি’র মতবিনিময় মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা

যশোরের কেশবপুরে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন

  • প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ/কেশবপুরে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর-২৫) মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে প্রশাসনের আয়োজনে কেশবপুর সরকারি ডিগ্রী কলেজ প্রাঙ্গণের বিজয়স্তম্ভে সকাল ৮ টা থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। কেশবপুর উপজেলার নির্বাহী অফিসার জনাব রেকসোনা খাতুন, কেশবপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ, কেশবপুর থানার অফিসার ইনচার্জ জনাব সুকদেব রায়সহ প্রশাসনের কর্মকর্তাগণ, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার, কেশবপুর প্রেসক্লাব, কেশবপুর থানা প্রেসক্লাব, কেশবপুর পূজা উদযাপন পরিষদ, কেশবপুর সরকারি ডিগ্রী কলেজ, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা-সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।পরবর্তীতে মহান বিজয় দিবস উপলক্ষে কেশবপুর পাবলিক ময়দানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ডিসপ্লে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব রেখসোনা খাতুন, কেশবপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ, কেশবপুর থানার অফিসার ইনচার্জ সুকদেব রায়, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ, ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ, স্কুল, কলেজ, মাদ্রাসা, বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী-শিক্ষকবৃন্দ এবং কেশবপুর উপজেলার সকল পেশাদার মানুষ ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।কুচকাওয়াজ শেষে দেশাত্মবোধক গান পরিবেশন শেষে যারা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন, তাদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার রেখসোনা খাতুন। ডিসপ্লেতে মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথম স্থান অধিকার করায় তারা উল্লাসে মেতে উঠে। পরবর্তীতে সকলের সুস্বাস্থ্য কামনা করে অনুষ্ঠান শেষ করেন।অনুষ্ঠান শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে ও উপজেলা হলরুমে বীর মুক্তিযােদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের পৃথক পৃথক ভাবে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা হলরুমে বীর মুক্তিযােদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভায় কেশবপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ-এর সভাপতিত্বে এবং সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস-এর সঞ্চালনা বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আনছার আলী। তিনি মুক্তিযুদ্ধকালীন ঘটনার পর্যালোচনা করেন। অনুষ্ঠানে তাঁদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর মুক্তিযােদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রেখসোনা খাতুন।মহান বিজয় দিবস উপলক্ষে বিকেলে কেশবপুর পাবলিক ময়দানে অনুষ্ঠিত সুধী সমাজ বনাম সরকারি কর্মকর্তা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট