1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
সোমবার, ১৮ মে ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুর ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান,৭ ব্যবসায়ীকে অর্থদন্ড ভুমি অধিগ্রহণের টাকা না পাওয়ায় পাইকগাছা – কয়রা সড়ক সরলীকরণের ১০ টি পয়েন্টে কাজ বন্ধ কেশবপুরে কপোতাক্ষ নদের ওপর কাঠের ব্রীজ সংস্কারে এমপি অধ্যাপক মোক্তার আলী’র অনুদান কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মন্ত্রীর নির্দেশনা অমান্য করেই- মধ্যনগরে ভারতীয় গরু বৈধতা দিচ্ছে ইজারাদার সিন্ডিকেট গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত খুলনার ডুমুরিয়ায় পাষণ্ড স্বামীর নির্মমতা: পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যামায়ের অপেক্ষায় অপলক দৃষ্টিতে সন্তানরা ডুমুরিয়া বাজারে ঈদ উপলক্ষে ইউনিক পোশাকে বিশেষ ছাড় শ্রাবন্তী মার্কেটের “রিয়েল ড্রিম ফ্যাশন ”-এ ক্রেতাদের ভিড়

আশাশুনিতে পুলিশের কঠোর চেকপোস্ট ও টহল কার্যক্রম

  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৩ বার পড়া হয়েছে

আব্দুর রশিদ/আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ পরিবেশে রাখতে আশাশুনি থানা পুলিশের উদ্যোগে জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) থেকে নির্বাচন শেষ মুহূর্ত পর্যন্ত নিয়মিতভাবে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট ও টহল কার্যক্রম পরিচালনা অব্যাহত থাকবে। থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহমদ ও ইন্সপেক্টর (তদন্ত) আবদুল ওয়াদুদ এর নির্দেশনায় থানার এসআই আব্দুর রশিদ, এস আই ফিরোজ সঙ্গীয় ফোর্স নিয়ে চাপড়া বাসস্ট্যান্ড এলাকাসহ উপজেলার বিভিন্ন প্রধান প্রধান সড়ক, প্রবেশপথ ও জনবহুল স্থানে চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি ও সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছেন।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহমদ সাংবাদিকদের বলেন, নির্বাচনী পরিবেশে যেন কোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা কিংবা অবৈধ অস্ত্র পরিবহন না ঘটে সে লক্ষ্যে এই চেকপোস্ট কার্যক্রম চালানো হচ্ছে। অভিযানে মোটরসাইকেল, প্রাইভেটকার ও গণপরিবহন তল্লাশির মাধ্যমে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তিনি আরো বলেন, “নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব। কেউ যেন আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করতে না পারে, সেজন্য নিয়মিত টহল ও চেকপোস্ট কার্যক্রম চলমান থাকবে।” গতকাল শুক্রবার কাগজপত্র না থাকায় দুইটা মোটরসাইকেল জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে। স্থানীয় সাধারণ মানুষ থানা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, পুলিশের তৎপরতায় এলাকায় নিরাপত্তা বৃদ্ধি পেয়েছে এবং স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট