1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৭ মে ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে কপোতাক্ষ নদের ওপর কাঠের ব্রীজ সংস্কারে এমপি অধ্যাপক মোক্তার আলী’র অনুদান কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মন্ত্রীর নির্দেশনা অমান্য করেই- মধ্যনগরে ভারতীয় গরু বৈধতা দিচ্ছে ইজারাদার সিন্ডিকেট গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত খুলনার ডুমুরিয়ায় পাষণ্ড স্বামীর নির্মমতা: পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যামায়ের অপেক্ষায় অপলক দৃষ্টিতে সন্তানরা ডুমুরিয়া বাজারে ঈদ উপলক্ষে ইউনিক পোশাকে বিশেষ ছাড় শ্রাবন্তী মার্কেটের “রিয়েল ড্রিম ফ্যাশন ”-এ ক্রেতাদের ভিড় মোহনগঞ্জে মাদক, জুয়া ও ইভটিজিংসহ সামাজিক অপরাধ দমনে ওসি’র মতবিনিময় মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা

কেশবপুরে ‘ভাব’ বাংলাদেশের উদ্যোগে সুবিধাবঞ্চিত ৫০ শিক্ষার্থী পেল স্কুল ড্রেস

  • প্রকাশিত: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৩১২ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ(নিজস্ব প্রতিনিধি)কেশবপুরে স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব)-এর উদ্যোগে পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ জন শিক্ষার্থী পেল স্কুল ড্রেস।মঙ্গলবার (৩০ ডিসেম্বর-২৫) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে পাঁচটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে ওই স্কুল ড্রেস তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন।ভাব বাংলাদেশের পক্ষ থেকে কেশবপুর উপজেলার গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়, পিবিএইচ মাধ্যমিক বিদ্যালয়, সাতবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও মূলগ্রাম দারুল উলুম আলিম মাদ্রাসার ৫০ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের ওই স্কুল ড্রেস দেওয়া হয়। স্কুল ড্রেস বিতরণকালে উপস্থিত ছিলেন, মূলগ্রাম দারুল উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ আলাউদ্দীন, গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু, পিবিএইচ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ, সাতবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক খোরশেদ আলম, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদুল হাসান রাসেল, কেশবপুর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের ম্যানেজার কামরুজ্জামান রাজু, ভাব বাংলাদেশের স্বেচ্ছাসেবী শাহনাজ আফরোজ প্রমুখ। স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব)-এর উদ্যোগে শিক্ষার্থীরা বিনা মূল্যে স্কুল ড্রেস পাওয়ায় শিক্ষকরা ওই প্রতিষ্ঠানের সফলতা কামনা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট