1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা পৌর ৭নং ওয়ার্ডে বিএনপি ও অঙ্গসংগঠনের নির্বাচনী শোডাউন ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আজিজুল বারী হেলালের কেশবপুর উপজেলাকে চাঁদাবাজ মুক্ত করার অঙ্গীকার করলেন আবুল হোসেন আজাদ মোহনগঞ্জে জুম্মার নামাজের পর চারটি মসজিদে বিশেষ দোয়া কেশবপুরের কন্দর্পপুর গ্রামে বৃহস্পতিবার ১৬ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান এ দেশে আমরা ঐক্যবদ্ধভাবে বসবাস করতে চাই —- আবুল হোসেন আজাদ নারীদের বাদ দিয়ে রাষ্ট্র গঠন সম্ভব নয়: তেরখাদায় মহিলা সমাবেশে আজিজুল বারী হেলাল মোহনগঞ্জে ভাটি বাংলা হাইস্কুলের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী ডুমুরিয়ায় নিত্য গোপাল চৌধুরী এন্ড নবীন চন্দ্র কুন্ডু মাধ্যমিক বিদ্যালয়ে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত

ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আজিজুল বারী হেলালের

  • প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

আজিজুল ইসলাম (স্টাফ রিপোর্টার) খুলনা-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, দীর্ঘদিন পর জনগণের ভোটাধিকার প্রয়োগের সুযোগ এসেছে। দেশের স্বার্থে, গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভোটকেন্দ্রে যেতে হবে। দল-মতের ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষকে ভোট দিয়ে নিজেদের পছন্দের যোগ্য প্রার্থী নির্বাচিত করতে হবে। তিনি বলেন, যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে হলে ধর্মীয় মূল্যবোধে ফেরানো এবং খেলাধুলামুখী করতে হবে। সন্তানদের ছোটবেলা থেকেই ধর্মীয় শিক্ষা ও ক্রীড়াচর্চায় উৎসাহিত করতে হবে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের স্বল্পবাহিরদিয়া, কাজদিয়া ও তিলক এলাকায় আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আজিজুল বারী হেলাল বলেন, বিএনপি জনগণকে ভালোবাসতে জানে, ভালো রাখতে জানে এবং শ্রমজীবী খেটে খাওয়া মানুষের মনের ভাষা বুঝতে জানে। প্রকৃত নেতৃত্ব ছাড়া কোনো এলাকার টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই এমন নেতৃত্ব বাছাই করতে হবে, যারা জনগণের কথা শুনবে এবং বাস্তব উন্নয়ন নিশ্চিত করবে। যোগ্য নেতা বাছাইয়ের দায়িত্ব আপনাদেরই হাতেই।

নারীদের প্রসঙ্গে তিনি বলেন, নারীদের অন্ধকারে রেখে কোনো দেশ এগিয়ে যেতে পারে না। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নারী শিক্ষায় বিশেষ গুরুত্ব দিয়েছিলেন এবং নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে নানামুখী কর্মসূচি গ্রহণ করেছিলেন, যা আজও জনগণ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।
তিনি আরও বলেন, টিএসবিবাসী দীর্ঘদিন ধরে রাস্তাঘাটের বেহাল দশা, জলাবদ্ধতা, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও বিশুদ্ধ পানির সংকটসহ নানা সমস্যায় ভুগছেন। বিএনপি সরকার গঠন করতে পারলে টিএসবির যোগাযোগ ব্যবস্থা আধুনিকীকরণ, স্থায়ী জলাবদ্ধতা নিরসন, সুপেয় পানি সরবরাহ নিশ্চিতকরণ এবং কর্মসংস্থান বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। টিএসবিকে অবহেলিত নয়, পরিকল্পিত উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলা হবে।সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, ধানের শীষ শুধু একটি প্রতীক নয় এটি মানুষের ভোটাধিকার, ন্যায়বিচার ও উন্নয়নের প্রতীক। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্যা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান নান্টু, উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আতাউর রহমান রুনু, জেলা বিএনপির সদস্য মোল্যা রিয়াজুল ইসলাম, আছাফুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র, ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক খান আনোয়ার হোসেন, মহিউদ্দীন মিন্টু, সাবেক সদস্য সচিব আজিজুর রহমান এবং সমাজসেবক জাকির আহম্মেদ জমাদ্দার। দিনব্যাপী কর্মসূচির শুরুতে স্বল্পবাহিরদিয়া (৮নং ওয়ার্ড) প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি বাদশা জমাদ্দার এবং সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা ইসরাইল বাবু। এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক জিএম আসাদুজ্জামান, রকিব জমাদ্দার, রুমি জমাদ্দার, জাহাঙ্গীর শেখ, শরিফ শেখ, সাহেব আলী ও আবুল কাসেম প্রমূখ।এরপর কাজদিয়া (১নং ওয়ার্ড) বিএনপি, সহযোগী সংগঠন ও নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে ঈদগাহ মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রবীণ বিএনপি নেতা আঃ সাত্তার শেখ এবং সঞ্চালনা করেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক খান আলিম হাসান। এতে বক্তব্য দেন বিএনপি নেতা সৈয়দ মাহমুদ আলী, হযরত মাওঃ রেজাউল ইসলাম, ওলিউল্লাহ রহমান, শামীম হাসান, আলম শেখ, সৈয়দ কামরুজ্জামান নান্টু, শেখ জহিরুল হক শারাদ, রউফুল হক মুকুল, সুলতান মাহমুদ বাদশা, মুশফিকুর রহমান সুমন, ফারুক আহমেদ, জিয়া খান, বলরাম নন্দী, আয়ূব খান, শরিফা খাতুন, আরিফ ফকির, শাহিনুর রহমান, সৈয়দ মুসা, সুপন সাহা, সঞ্জয় ধর, নাসির আহমেদ, আলামিন, মঈনুল প্রমূখ।পরে তিন নং ওয়ার্ড বিএনপি, সহযোগী সংগঠন ও নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র এবং সঞ্চালনা করেন যুগ্ম আহবায়ক আবুল কালাম গোলদার। এতে বক্তব্য দেন বিএনপি নেতা ফিরোজ মাহমুদ।এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা শেখ মহিউদ্দিন, খন্দকার শরিফুল ইসলাম, হাকিম কাজী, সরদার শিহাবুল ইসলাম, কামরুল ইসলাম কচি, মাসুম বিল্লাহ, জেলা স্বেচ্ছাসেবকদল নেতা রেজাউল ইসলাম রেজা, মুন্না সরদার, মাসুদ খান, নয়ন মোড়ল, জেলা যুবদল নেতা তরিকুল ইসলাম রিপন, ছাত্রদল নেতা এসএম আবু সাঈদ, বাবুল শেখ, জাহাঙ্গীর হালদার, নজরুল শেখ, নাঈম আহম্মেদ, খান ওলিয়ার রহমান, আকতার শেখ, জাকির শেখ, হাফিজুর রহমান, শফিক ঢালী, মনিশংকর রায়, দেলোয়ার শেখ, জাহিদুর রহমান, আবু দাউদ দানিশ, জিএম হিরোক, সাবু জমাদ্দার, লাভলু শেখ, গোলাম রসূল, ওয়ালিদ শেখ, সুজন শেখ, ইব্রাহিম শেখ, রাতুল কাজী প্রমূখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট