1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গণহত্যা দিবসে সাতক্ষীরা বধ্যভূমিতে শ্রদ্ধা আস্কারপুর দরবার শরিফে ওরস শরিফে মুসল্লিদের ঢল, ধর্মীয় আবহে মুখর দেবহাটা কেশবপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও নিরবতা পালন অনুষ্ঠিত কবি মুনছুর আযাদ-এর প্রকাশিত গ্রন্থের মোড়ক উম্মোচনসহ নিজ রচিত নাটক মঞ্চস্থ ঈশ্বরগঞ্জে ঈদের আনন্দে খেলায় মেতে উঠল শৃগালী গ্রামবাসী কেশবপুরে সংসদ সদস্যকে গালিগালাজ / মদ্যপ অবস্থায় যুবক গ্রেপ্তার কেশবপুরে সেনাবাহিনীর নাম ভাঙিয়ে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে সংবাদ সম্মেলন তালার দুধলিরচর এলাকায় জনদূর্ভোগ চরমে খুলনা ডুমুরিয়ার অনুষ্ঠিত হয় ঈদুল ফিতরের বৃহৎ জামাত সাতক্ষীরায় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

সাতক্ষীরা- ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী শহিদুল আলমের সমর্থনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিএমজেপি প্রার্থী রুবেল গাইন

  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

আব্দুর রশিদ (সাতক্ষীরা) সাতক্ষীরা-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ডা: শহীদুল আলমের ফুটবল প্রতীকের প্রতি সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষনা দিয়েছেন বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির (বিএমজেপি)মনোনীত প্রার্থী রুবেল গাইন।শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি সাতক্ষীরা-৩ আসনে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির (বিএমজেপি) মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য কার্যক্রম চালিয়ে আসছিলাম। ইতোমধ্যে নির্বাচনের দিনও ঘনিয়ে আসছে। কিন্তু সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) এর সাধারণ ভোটার এবং উন্নয়নের কথা চিন্তা করে নির্বাচন থেকে সরে আসার সিদ্ধান্ত গ্রহণ করেছি। একই সাথে সাতক্ষীরা-৩ আসনের জনপ্রিয় এবং গরিবের ডাক্তার খ্যাত চিকিৎসক স্বতন্ত্র প্রার্থী ডা: শহীদুল আলমের পক্ষে সমর্থন দিচ্ছি। তিনি আরো বলেন, সাংবাদিকদের মাধ্যমে আমার নেতাকর্মীদের জানাতে চাই আপনারা কোনভাবেই মন খারাপ করবেন না। বৃহত্তর স্বার্থে আমার এই ক্ষুদ্রতম ত্যাগটিকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে মনে করি। আমার এই ত্যাগে কেউ বিভ্রান্ত হবেন না। বিগত সময়ে যে ভাবে আমি আমার আসনের সাধারণ মানুষের সাথে মিশে থেকেছি আগামীতেও সেইভাবে মিশে থাকবো। সাধারণ ভোটারদের কল্যাণে কাজ করে যাবো। সাথে সাথে আমার সকল নেতাকর্মীরা অবশ্যই গরিবের ডাক্তার খ্যাত ডা: শহীদুল আলমের ফুটবল প্রতীকে ভোট দিয়ে তাকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানাচ্ছি। রুবেল গাইন সাতক্ষীরার আশাশুনি উপজেলার তুয়ারডাঙ্গা গ্রামের কাদের গাইন এর পুত্র ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট