1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
কবি মুনছুর আযাদ-এর প্রকাশিত গ্রন্থের মোড়ক উম্মোচনসহ নিজ রচিত নাটক মঞ্চস্থ ঈশ্বরগঞ্জে ঈদের আনন্দে খেলায় মেতে উঠল শৃগালী গ্রামবাসী কেশবপুরে সংসদ সদস্যকে গালিগালাজ / মদ্যপ অবস্থায় যুবক গ্রেপ্তার কেশবপুরে সেনাবাহিনীর নাম ভাঙিয়ে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে সংবাদ সম্মেলন তালার দুধলিরচর এলাকায় জনদূর্ভোগ চরমে খুলনা ডুমুরিয়ার অনুষ্ঠিত হয় ঈদুল ফিতরের বৃহৎ জামাত সাতক্ষীরায় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ চুকনগরে ভাই বন্ধু ট্রান্সপোর্ট ও ড্রাইভার কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ​ আঠারোমাইল কাঁচামাল আড়ৎ-এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গণসংহতি আন্দোলনের উদ্যোগে সাতক্ষীরায় ইফতার পার্টি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কবি মুনছুর আযাদ-এর প্রকাশিত গ্রন্থের মোড়ক উম্মোচনসহ নিজ রচিত নাটক মঞ্চস্থ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ,( নিজস্ব প্রতিনিধি)কবি, নাট্যকার ও কথা শিল্পী মুনছুর আযাদ-এর ৬ষ্ঠ-তম প্রকাশিত গ্রন্থ “জীবন সন্ধ্যা”-এর মোড়ক উৎসবমুখর পরিবেশে উম্মোচনসহ নিজ রচিত নাটক মঞ্চস্থ করায় এলাকায় সাড়া জাগিয়েছে। কেশবপুরের মুজগুন্নি-ইমাননগর “জীবন সন্ধ্যা” গ্রন্থ মোড়ক উম্মোচন পরিষদের আয়োজনে দক্ষিণ মুজগুন্নী সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্ত্বরে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সোমবার (২৪ মার্চ-২৬) বিকেল ৪ টায় “বিবেককে জাগ্রত করতে বেশী করে বই পড়ুন, অন্যকে বই পড়ায় উৎসাহিত করুণ, দেশ এগিয়ে যাবে” এই বাণীকে সামনে রেখে “জীবন সন্ধ্যা” গ্রন্থ মোড়ক উন্মোচন পরিষদের আহবায়ক ও জালঝাড়া ছিদ্দিকিয়া ফাযিল সাদ্রাসার সহকারী অধ্যাপক জনাব হাফেজ মাওলানা মোঃ ফখরুল ইসলাম-এর সভাপতিত্বে প্রথম পর্বে “জীবন সন্ধ্যা”মোড়ক-এর শুভ উদ্বোধক করেন, ৯০ যশোর-৬ কেশবপুরের মাননীয় জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মোঃ মোক্তার আলী।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর-৫ মণিরামপুর আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এ্যাড. গাজী এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেশবপুরের সিনিয়র সাংবাদিক, দৈনিক গ্রামের কাগজের সিনিয়র স্টাফ রিপোর্টার, বাংলাদেশ সাহিত্য সেবা সংসদের সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন, শ্যামকুড় ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক আলহাজ্জ মোঃ রফিকুল ইসলাম, শ্যামকুড় ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক ডাঃ মোঃ মনিরুজ্জামান,অনুষ্ঠানের ২য় পর্বে সন্ধ্যা সাড়ে ছয়টায় ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যায় “জীবন সন্ধ্যা” গ্রন্থ মোড়ক উন্মোচন পরিষদের উপদেষ্টা সদস্য, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার-এর সভাপতিত্বে ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যার শুভ উদ্বোধন করেন, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাস্টার মোঃ মকবুল হোসেন (মুকুল)।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর সরকারি টিসার্স ট্রেনিং কলেজের সহযোগী অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম (বিসিএস)। বিশেষ অতিথি ছিলেন, শ্যামকুড় ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক, মোঃ মাহবুবুর রহমান, গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সুপ্রভাত কুমার বসু, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আলহাজ্জ খন্দকার আব্দুল্লাহ লিটন।পরে মুনছুর আযাদ রচিত “ওপারের ডাক” নাটক মঞ্চস্থ হয়, যা দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। নাটকটি অভিনয়ে ছিলেন, এস, এম হাফিজুর রহমান, বুলবুল আহমেদ, আশরাফুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, আঃ গফুর, সফিকুল ইসলাম, সোলায়মান খোকন, আঃ রহমান ও রাকিব হাসান।

জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বিভিন্ন এলাকার কবি, সাহিত্যিক, নাট্যকারসহ হাজারোদ্ধ স্রোতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর। অনুষ্ঠানটি সর্বপরিচালনায় ছিলেন, কবি, নাট্যকার ও কথা শিল্পী মুনছুর আযাদ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট