1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কবি মুনছুর আযাদ-এর প্রকাশিত গ্রন্থের মোড়ক উম্মোচনসহ নিজ রচিত নাটক মঞ্চস্থ ঈশ্বরগঞ্জে ঈদের আনন্দে খেলায় মেতে উঠল শৃগালী গ্রামবাসী কেশবপুরে সংসদ সদস্যকে গালিগালাজ / মদ্যপ অবস্থায় যুবক গ্রেপ্তার কেশবপুরে সেনাবাহিনীর নাম ভাঙিয়ে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে সংবাদ সম্মেলন তালার দুধলিরচর এলাকায় জনদূর্ভোগ চরমে খুলনা ডুমুরিয়ার অনুষ্ঠিত হয় ঈদুল ফিতরের বৃহৎ জামাত সাতক্ষীরায় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ চুকনগরে ভাই বন্ধু ট্রান্সপোর্ট ও ড্রাইভার কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ​ আঠারোমাইল কাঁচামাল আড়ৎ-এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গণসংহতি আন্দোলনের উদ্যোগে সাতক্ষীরায় ইফতার পার্টি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কেশবপুরে সংসদ সদস্যকে গালিগালাজ / মদ্যপ অবস্থায় যুবক গ্রেপ্তার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ ( নিজস্ব প্রতিনিধি)কেশবপুরের সংসদ সদস্যকে গালি-গালাজ করে পালিয়ে যাওয়ার সময় প্রাইভেটকার থেকে গাজা ও মদ উদ্ধার এবং মদ্যপ অবস্থায় যুবককে গ্রেপ্তার করলো পুলিশ। গ্রেপ্তারের সময় তার গাড়ি থেকে ১০ গ্রাম গাঁজা ও এক বোতল মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় কেশবপুর থানায় মামলা হয়েছে।যশোর-৬ কেশবপুরের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলীকে গালিগালাজ করা এক যুবককে গ্রেপ্তার করেছে থানার পুলিশ। গ্রেপ্তারকৃত যুবকের নাম নাঈম হোসেন (৩৫)। তিনি খুলনা শহরের নিরালা এলাকার চাদ শরীফের ছেলে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২৩ মার্চ-২৬) রাত সাড়ে ১০টার দিকে কেশবপুরের প্রাণিসম্পদ অফিসের সামনে ত্রিমোহিনী সড়কের পাশে গাড়ি রেখে সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী ওষুধ কিনছিলেন। তিনি ওষুধ কিনে তার গাড়ির পাশে আসামাত্র সড়কের বিপরীত দিক থেকে গাড়ি নিয়ে আসা নাঈম হোসেন নামের ওই যুবক মদ্যপ অবস্থায় সংসদ সদস্যকে গালিগালাজ শুরু করেন। এ সময় স্থানীয় লোকজন প্রতিবাদ করলে ওই যুবক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনা জানাজানির পর সংসদ সদস্যের অনুসারীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। পরে তার অনুসারীরা শহরের টাইগার মোড় এলাকায় ওই যুবকের গাড়ি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ এসে তার গাড়ি তল্লাশি করে ১০ গ্রাম গাঁজা ও এক বোতল মদ উদ্ধার করে এবং তাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে এ ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায় জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত যুবকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি তার গাড়িটিও জব্দ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট