1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৭ মে ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে কপোতাক্ষ নদের ওপর কাঠের ব্রীজ সংস্কারে এমপি অধ্যাপক মোক্তার আলী’র অনুদান কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মন্ত্রীর নির্দেশনা অমান্য করেই- মধ্যনগরে ভারতীয় গরু বৈধতা দিচ্ছে ইজারাদার সিন্ডিকেট গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত খুলনার ডুমুরিয়ায় পাষণ্ড স্বামীর নির্মমতা: পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যামায়ের অপেক্ষায় অপলক দৃষ্টিতে সন্তানরা ডুমুরিয়া বাজারে ঈদ উপলক্ষে ইউনিক পোশাকে বিশেষ ছাড় শ্রাবন্তী মার্কেটের “রিয়েল ড্রিম ফ্যাশন ”-এ ক্রেতাদের ভিড় মোহনগঞ্জে মাদক, জুয়া ও ইভটিজিংসহ সামাজিক অপরাধ দমনে ওসি’র মতবিনিময় মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা

তালায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দড়াটানাটানি খেলা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ২৩৫ বার পড়া হয়েছে

শামীম খান/সাতক্ষীরা জেলার তালা উপজেলার বারুইহাটি পশ্চিমপাড়া এলাকায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুইদিনব্যাপী জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো “ঈদ আনন্দ মেলা-২০২৫”। নানা প্রতিযোগিতা, খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা আর জনপ্রিয় দড়াটানাটানি খেলায় মাতিয়ে তোলে পুরো এলাকা।অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বারুইহাটি পশ্চিমপাড়ার একটা মাঠে, যেখানে সকাল থেকেই শিশু-কিশোর, যুবক ও অভিভাবকদের উপচে পড়া ভিড় দেখা যায়।মেলার সবচেয়ে আলোচিত ইভেন্ট ছিল বিবাহিত বনাম অবিবাহিত দলের দড়াটানাটানি প্রতিযোগিতা। জমজমাট এই খেলায় হাস্যরসের মাঝে টানটান উত্তেজনার পর জয় পায় অবিবাহিত দল। এই খেলা ঘিরে মাঠজুড়ে ছড়িয়ে পড়ে হাসি, উল্লাস আর চিৎকার-ধ্বনির উৎসব।দিনভর বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয় নানা বয়সের মানুষ। উল্লেখযোগ্য খেলাগুলো ছিল, মহিলাদের চেয়ার সিটিং খেলা, বালকদের লম্বা লাফ,মেয়েদের দড়ি খেলা এবং সবার জন্য হাড়ি ভাঙা খেলা।প্রতিটি খেলায় অংশগ্রহণ ছিল ব্যাপক, এবং প্রতিযোগিতা শেষে অনুষ্ঠানের সভাপতি সাংবাদিক শামীম খান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন, যা উপস্থিত সবার মাঝে ব্যাপক আনন্দ ও উৎসাহ সৃষ্টি করে।রাতের বেলায় অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় গান, নাটিকা ও নৃত্য দর্শকদের মুগ্ধ করে। দেশাত্মবোধক, লোকগীতি ও আধুনিক সংগীতের অপূর্ব সংমিশ্রণে জমে ওঠে সন্ধ্যার আসর।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: স.ম ইয়াছিন উল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক, তালা উপজেলা যুবদল ও যুগ্ম সম্পাদক, তালা উপজেলা বিএনপি।বিশেষ অতিথি ছিলেন—সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক, তালা প্রেসক্লাব।উক্ত অনুষ্ঠান পরিচালনায় ছিলেন এনামুল ইসলাম ইমন ও পাপ্পু সরদার, এবং সঞ্চালনায় ছিলেন জমির উদ্দীন মোল্ল্যা ও জি এম মাছুম বিল্লাহ।বারুইহাটি পশ্চিমপাড়ার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসীর আন্তরিক সহযোগিতায় সফলভাবে সম্পন্ন হয় দুইদিনব্যাপী এই ঈদ আনন্দ মেলা।
মেলার প্রতিটি আয়োজন ছিল গ্রামীণ ঐতিহ্য, ক্রীড়া, সংস্কৃতি আর ভ্রাতৃত্বের অপূর্ব মিলনমেলা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট