1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৭ মে ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে কপোতাক্ষ নদের ওপর কাঠের ব্রীজ সংস্কারে এমপি অধ্যাপক মোক্তার আলী’র অনুদান কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মন্ত্রীর নির্দেশনা অমান্য করেই- মধ্যনগরে ভারতীয় গরু বৈধতা দিচ্ছে ইজারাদার সিন্ডিকেট গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত খুলনার ডুমুরিয়ায় পাষণ্ড স্বামীর নির্মমতা: পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যামায়ের অপেক্ষায় অপলক দৃষ্টিতে সন্তানরা ডুমুরিয়া বাজারে ঈদ উপলক্ষে ইউনিক পোশাকে বিশেষ ছাড় শ্রাবন্তী মার্কেটের “রিয়েল ড্রিম ফ্যাশন ”-এ ক্রেতাদের ভিড় মোহনগঞ্জে মাদক, জুয়া ও ইভটিজিংসহ সামাজিক অপরাধ দমনে ওসি’র মতবিনিময় মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা

বিএনপির পদ ব্যবহার করে কোন অবৈধ দাবি ও জনস্বার্থের বিরুদ্ধে যায়,তা মেনে নেবেন না -আখতারুল আলম ফারুক

  • প্রকাশিত: বুধবার, ১১ জুন, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

গোলাম কিবরিয়া পলাশ/ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার বালিয়ান ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনগণকে সম্পৃক্ত করার লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যার পরে বালিয়ান ইউনিয়নের তেলীগ্রাম বাজার উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ফুলবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আগামী সংসদ নির্বাচনে ফুলবাড়ীয়া আসনে ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী আখতারুল আলম ফারুক।অনুষ্ঠানের শুরুতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীদের খন্ড খন্ড মিছিলে পরিপূর্ণ হয় সমাবেশস্থল।এ সময় বক্তব্যে আখতারুল আলম ফারুক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাংলার মানুষের অধিকার বাস্তবায়নের জন্য যথেষ্ট। বিগত অবৈধ ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনা সরকার মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিলো। বর্তমানে ভোটের পরিবেশ সৃষ্টি হয়েছে। তাই বাংলার মানুষের অধিকার নিশ্চিত করতে আগামী নির্বাচনে সকলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।তিনি আরো বলেন, বিএনপির নাম ব্যবহার করে একটি মহল অন্যায় অপকর্মে লিপ্ত।আমার উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা কর্মচারী ও থানার দায়িত্ব প্রাপ্ত অফিসারদের কে বলতে চাই,আমার কোন নেতা যদি বিএনপির পদ ব্যবহার করে কোন ধরনের অবৈধ দাবি আদায় করতে চায় কোন অবস্থাতেই সেটা সমর্থন দিবেন না। যদি সেটা অযুক্তিক ও জনগণের স্বার্থের বিরুদ্ধে যায় তাদেরকে জবাবদিহির আওতায় আনবেন। আমি আপনাদের সহযোগিতা করব। এই আশা ও প্রত্যাশা আপনাদের প্রতি রইল।তিনি আরো বলেন,যারা অতীতে স্বৈরাচারী সরকারের দালালী করেছে তাদের স্থান বিএনপিতে হবেনা। বিগত আন্দোলন সংগ্রামে যারা ভূমিকা রেখেছে তাদের মাধ্যমে বিএনপির ভবিষ্যত কমিটি গঠিত হবে।বিএনপি ক্ষমতায় গেলে আমি সংসদ সদস্য নির্বাচিত হলে বালিয়ান ইউনিয়ন সহ সার্বিক ফুলবাড়ীয়ার উন্নয়ন নিশ্চিত করা হবে।অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির সদস্য আলহাজ্ব মোঃ নাজমুল হুদা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা, পৌর বিএনপি ও বালিয়ান ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন স্তরের কর্মী সমর্থকরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট