1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে সংসদ সদস্য মোক্তার আলী’র মায়ের ইন্তেকাল কেশবপুর পাম্পে তেল সংকট, চরম ভোগান্তিতে জনজীবন কেশবপুরে ১৩৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কেশবপুরে সড়ক দুর্ঘটনায় আহত হায়দার আলীর মৃত্যু তালায় টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা মোহনগঞ্জে তিন বছর বয়সী শিশুর গলাকাটা লাশ মিলল প্রতিবেশীর বিছানায় মালতিয়া গাজীর মোড়ে মাদকের ছড়াছড়ি: স্থানীয়দের উদ্বেগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলার বুড়ুলি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের কমিটি গঠন প্রভাষক মামুন আহবায়ক; রুবেল গাইন সদস্য সচিব নির্বাচিত আশাশুনিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালি

মোহনগঞ্জে কিশোর দর্জির আত্মহত্যা

  • প্রকাশিত: বুধবার, ১১ জুন, ২০২৫
  • ২৫৩ বার পড়া হয়েছে

ভ্রাম্যমাণ প্রতিনিধি /নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় রনি দাস (১৬) নামে এক কিশোর দর্জি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।বুধবার (১১ জুন) সকাল ৭টার দিকে উপজেলার ২ নম্বর বটতলী বানিয়াহারী ইউনিয়নের গাজীনগর গ্রামের রত্না খালের পাড়ে একটি গামারি গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান তার মা শিল্পী রানী দাস।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রনি দাস প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে বাসায় ফিরে রাতের খাবার খেয়ে ঘর থেকে বের হয়ে যায়। কিন্তু রাতে আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পর সকালে তার মরদেহ গামারি গাছে ঝুলতে দেখা যায়।সে একটি সাদা ওড়না দিয়ে গলায় গিঁট বেঁধে আত্মহত্যা করেছে বলে নিশ্চিত করেছে পুলিশ।নিহত রনি দাস গাজীনগর গ্রামের মৃত সুনীল দাসের ছেলে। জীবিকার তাগিদে সে দর্জির কাজ করত।এ বিষয়ে মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হবে।”তবে কী কারণে রনি আত্মহত্যার পথ বেছে নিল — সে প্রশ্নের উত্তর এখনো অজানা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট