1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৭ মে ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে কপোতাক্ষ নদের ওপর কাঠের ব্রীজ সংস্কারে এমপি অধ্যাপক মোক্তার আলী’র অনুদান কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মন্ত্রীর নির্দেশনা অমান্য করেই- মধ্যনগরে ভারতীয় গরু বৈধতা দিচ্ছে ইজারাদার সিন্ডিকেট গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত খুলনার ডুমুরিয়ায় পাষণ্ড স্বামীর নির্মমতা: পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যামায়ের অপেক্ষায় অপলক দৃষ্টিতে সন্তানরা ডুমুরিয়া বাজারে ঈদ উপলক্ষে ইউনিক পোশাকে বিশেষ ছাড় শ্রাবন্তী মার্কেটের “রিয়েল ড্রিম ফ্যাশন ”-এ ক্রেতাদের ভিড় মোহনগঞ্জে মাদক, জুয়া ও ইভটিজিংসহ সামাজিক অপরাধ দমনে ওসি’র মতবিনিময় মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা

কেশবপুরে যুবদলের উদ্যোগে ঈদ শুভেচ্ছা বিনিময় ও মোটর সাইকেল শোভাযাত্রা

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ, নিজস্ব প্রতিনিধি/কেশবপুর উপজেলা যুবদলের উদ্যোগে ঈদ উল আযহা পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও মোটর সাইকেল শোভা যাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ জুন) দিনব্যাপী কেশবপুর উপজেলা যুবদলের আহবায়ক পদপ্রার্থী আলমগীর সিদ্দিকি ও সদস্য সচিব পদপ্রাথী মেহেদী হাসান হিমেলের নেতৃত্বে প্রায় দুই শতাধিক মোটর সাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয়। এতে প্রায় তিন শতাধিক যুবদল নেতা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। তারা বিভিন্ন ইউনিয়নে নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
শোভাযাত্রাটি কেশবপুর শহরের প্রধান সড়ক, মজিদপুর ইউনিয়ন, হাসানপুর ইউনিয়ন, সাগড়দাঁড়ি ইউনিয়ন, ত্রিমোহনী ইউনিয়ন, সাতবাড়িয়া ইউনিয়ন এবং কেশবপুর সদর ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রাটির আয়োজক কেশবপুর উপজেলা যুবদলের আহবায়ক প্রার্থী আলমগীর সিদ্দিকী জানান, গত রোজার ঈদে আমাদের নেতা আলহাজ্জ আবুল হোসেন আজাদ কেশবপুরের জনসাধারণের সাথে ঈদ উদযাপন করেছিলেন। এইবার তিনি বিদেশে অবস্থান করায় তাঁর পক্ষ থেকে আমরা কেশবপুর উপজেলা যুবদল নের্তৃবৃন্দ কেশবপুরবাসীকে আবুল হোসেন আজাদের পক্ষ থেকে ঈদের শূভেচ্ছা জানাতে এসেছি।কেশবপুর উপজেলা যুবদলের সদস্য সচিব পদপ্রার্থী মেহেদী হাসান হিমেল বলেন, কেশবপুরে দীর্ঘ দিনের যুবদলের কমিটি বিহীন নেতা কর্মীদের চাঙ্গা রাখতে এই মোটরবাইক শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। তাছাড়া যশোর জেলা যুবদলের আহবায়ক এস,এম তমাল আহম্মেদ ও সাধারণ সম্পাদক আনছারুল হক রানা ভাইয়ের পক্ষ থেকে কেশবপুরের সকল নেতা কর্মী ও সাধারণ জনগণের কাছে ঈদের শূভেচ্ছা পৌঁছে দেওয়ার জন্য এই শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। আমরা কেশবপুরবাসীর শান্তি কামনা করি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট