1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে নির্বাচন পরবর্তী মতবিনিময় করেন আবুল হোসেন আজাদ কেশবপুরে এক যুবককে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা, নগদ অর্থ ও মোবাইল লুট নেত্রকোণা—৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামানত হারিয়েছন দুই নারী প্রার্থী। নীরব বন, নীরব আমরা নয়’ সুন্দরবন রক্ষায় সাতক্ষীরার তরুণদের আহ্বান কেশবপুরের খ্যাতিমান কবি ও নাট্যকার মুহম্মদ শফি’র ৬৭ তম জন্মদিন আজ ঈশ্বরগঞ্জের জনতার জোরালো দাবি মেধা ও ত্যাগের স্বীকৃতি চাই, মন্ত্রিসভায় মাজেদ বাবুকে চাই আশাশুনিতে জমি জবর দখল নিতে মারপিট হত্যার হুমকী ও ক্ষতিসাধন সনাতনী ভোটে ধানের শীষের বিজয় প্রভাবশালী বিএনপি নেতাদের নিজ কেন্দ্রেও বিপর্যয়!জনমনে নানান প্রশ্ন লুৎফুজ্জামান বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী

আশাশুনির প্রতাপনগরে ক্যাপাসিটি বিল্ডিং ও নেটওয়ার্কিং কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৩০১ বার পড়া হয়েছে

কাজী জীবন /আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নাকনা সাইক্লোন শেল্টারে জিসিএ প্রকল্পের আওতায় নারী জীবিকায়ন দলের জলবায়ু সহনশীল টেকসই জীবিকায়ন এবং ন্যায্য বাজারজাতকরনে স্টেকহালডারদের সক্ষমতা বৃদ্ধি এবং নেটওয়ার্কিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।এসময় অংশগ্রহনকারী হিসাবে উপস্থিত ছিলান ২১ জন নারী জীবিকায়ন দলের সদস্য ২ জন ইনপুট ভেন্ডর ২ জন আউটপুট ভেন্ডর ৩ জন আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি ২ জন ইউপি সদস্যসহ প্রকল্পের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।প্রজেক্ট অফিসার জনাব মোঃ ওয়ালিদ হোসেন বলেন এই কার্যক্রমটি নারী জীবিকায়ন দলের জন্য অর্থায়নের সুযোগ সহজতর করে জলবায়ু সহনশীল জীবিকা এবং মূল্য শৃঙ্খল বিনিয়োগকে শক্তিশালী করবে এবং অন্তর্ভুক্তিমূলক বাজার ব্যবস্তায় প্রবেশাধিকার ও স্থিতিস্থাপক মূল্য শৃঙ্খল উন্নয়নকে উৎসাহিত করবে।ইউনিয়ন, উপজেলা,জেলা স্তরের পিপিআই প্ল্যাটফর্মগুলি সহযোগিতা উদ্ভাবন এবং সহ অর্থায়নকে উৎসাহিত করার লক্ষ্যে কাজ করে। দীর্ঘমেয়াদি টেকসইতা নিশ্চিত করার জন্য জ্ঞান ভাগাভাগি উন্নত অনুশীলন এবং আর্থিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কার্যক্রমটি প্রকল্পের প্রস্থান কৌশলের সাথেও সামঞ্জস্যপূর্ণ যাতে সম্প্রদায়গুলি স্বাধীনভাবে স্থিতিস্থাপক জীবিকা বজায় রাখতে সক্ষম হয়।ব্রাকের আনুলিয়া শাখা ব্যবস্থাপক জনাব মোঃ মোস্তাফিজুর রহমান বলেন ব্যবসায়িক প্রবৃদ্ধি উন্নত করার জন্য আর্থিক প্রতিষ্ঠানগুলিতে নারী জীবিকায়ন দলের সদস্যদের প্রবেশাধিকার তৈরি খুবই গুরুত্বপূর্ণ।এলক্ষে আজকের এই কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।এসময় উন্নয়ন প্রচেষ্টা আনুলিয়া শাখা ব্যবস্থাপক মোঃ সেলিম হোসেন ও নওয়াবেঁকী গনমূখী ফাউন্ডেশন আনুলিয়া সহকারী শাখা ব্যবস্থাপক বিষ্ণুপদ মন্ডল তাদের সংস্থার বিভিন্ন মেয়াদ ভিত্তিক বিভিন্ন প্রকল্প ভিত্তিক সহজশর্তে ঋন পাওয়ার শর্ত নিয়ে আলোচনা করেন।তাছাড়া ইনপুট ভেন্ডর ও আউটপুট ভেন্ডরা নারী জীবিকায়ন দলের সদস্যদের বাজার ব্যবস্থায় সহজশর্তে প্রবেশাধিকার নিশ্চিত করতে ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।অতপর উন্মুক্ত আলোচনায় ইউপি সদস্যরা বলেন আমাদের এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর পণ্যের ন্যায্য মূল্য পেতে ও সহজশর্তে ঋন পেতে এ কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পরিশেষে সকলের মাঝে নাস্তা যাতায়াত প্রদান করে কর্মশালা শেষ হয়।কর্মশালাটি সঞ্চালনা করেন ওয়ার্ল্ড ফ্যাসিলিটেটর খুকুমনি পারভীন।প্রকাশ প্রকল্পটি বাংলাদেশ সরকারের গ্রীন ক্লাইমেট ফান্ড এর অর্থায়নে ইউএনডিপি এর কারিগরি সহযোগীতায় এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছে।উল্লেখ্য যে কোভিড সচেতনতায় ১ মিটার দুরত্বে বসার ব্যবস্থা করা হয় এবং সকলকে মাস্ক পরিধান করানো হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট