1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে সংসদ সদস্য মোক্তার আলী’র মায়ের ইন্তেকাল কেশবপুর পাম্পে তেল সংকট, চরম ভোগান্তিতে জনজীবন কেশবপুরে ১৩৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কেশবপুরে সড়ক দুর্ঘটনায় আহত হায়দার আলীর মৃত্যু তালায় টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা মোহনগঞ্জে তিন বছর বয়সী শিশুর গলাকাটা লাশ মিলল প্রতিবেশীর বিছানায় মালতিয়া গাজীর মোড়ে মাদকের ছড়াছড়ি: স্থানীয়দের উদ্বেগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলার বুড়ুলি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের কমিটি গঠন প্রভাষক মামুন আহবায়ক; রুবেল গাইন সদস্য সচিব নির্বাচিত আশাশুনিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালি

লোহাগড়ায় বিধবা নারীকে ধর্ষণ, মামলা দায়ের

  • প্রকাশিত: বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

নড়াইলের লোহাগড়া উপজেলায় ঘরের দরজা ভেঙে এক বিধবা নারীকে (৪৫) ধর্ষণের অভিযোগ উঠেছে জহির শেখ (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে।এ ঘটনায় মামলা দায়ের করা হলেও অভিযুক্ত আসামি জহিরকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।মঙ্গলবার (১৭ জুন) রাতে লোহাগড়া থানায় ধর্ষণ মামলাটি দায়ের করেছেন ভুক্তভোগী ওই নারী।এর আগে গত সোমবার (১৬ জুন) দিবাগত রাতে লোহাগড়া উপজেলায় এই ঘটনা ঘটেছে।অভিযুক্ত জহির শেখ উপজেলার কোটাকোল ইউনিয়নের তেলকাড়া মধ্যপাড়া গ্রামের টুলু শেখের ছেলে।পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত জহির শেখ নামে এক ব্যক্তি দীর্ঘ দিন ধরে ওই বিধবা নারীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তিনি গত সোমবার দিবাগত রাত ২টার দিকে ওই নারীর ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে ধর্ষণ করেন।এরপর স্থানীয় লোকজন ঘটনাটি জানলে সালিশ ও মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হন। একপর্যায়ে ঘটনাটি পুরো এলাকায় জানাজানি হলে পরবর্তীতে ভুক্তভোগী ওই বিধবা নারী মঙ্গলবার রাতে লোহাগড়া থানায় জহির শেখকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন। তবে এ ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এক বিধবা নারী থানায় জহির শেখ নামে একজনকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেছেন। আসামি পলাতক রয়েছে, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট