1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৭ মে ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে কপোতাক্ষ নদের ওপর কাঠের ব্রীজ সংস্কারে এমপি অধ্যাপক মোক্তার আলী’র অনুদান কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মন্ত্রীর নির্দেশনা অমান্য করেই- মধ্যনগরে ভারতীয় গরু বৈধতা দিচ্ছে ইজারাদার সিন্ডিকেট গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত খুলনার ডুমুরিয়ায় পাষণ্ড স্বামীর নির্মমতা: পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যামায়ের অপেক্ষায় অপলক দৃষ্টিতে সন্তানরা ডুমুরিয়া বাজারে ঈদ উপলক্ষে ইউনিক পোশাকে বিশেষ ছাড় শ্রাবন্তী মার্কেটের “রিয়েল ড্রিম ফ্যাশন ”-এ ক্রেতাদের ভিড় মোহনগঞ্জে মাদক, জুয়া ও ইভটিজিংসহ সামাজিক অপরাধ দমনে ওসি’র মতবিনিময় মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা

ময়মনসিংহ সদরে ভিডব্লিউবি কার্যক্রমের উপকারভোগী বাছাই উপলক্ষে মতবিনিময় সভা

  • প্রকাশিত: সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

গোলাম কিবরিয়া পলাশ, ব্যুরো প্রধান ময়মনসিংহঃ
ময়মনসিংহ সদর উপজেলায় ভালনারেবল উইমেন বেনেফিট (ভিডব্লিউবি) কার্যক্রমের আওতায় ১ জানুয়ারী ২০২৫ হতে ৩১ ডিসেম্বর ২০২৬ চক্রের (ভিডব্লিউবি) উপকারভোগী নির্বাচন, খাদ্য ও কার্ড বিতরণে বাছাই ও নিশ্চিত করণে মতবিনিময় ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জুন) বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে উক্ত অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুনের পরিচালনায় অবহিতকরণ ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স। সভায় উপযুক্ত ও প্রকৃত হতদরিদ্র উপকারভোগী বাছাইয়ে স্বচ্ছতা নিশ্চিত করণে সদর উপজেলার ১১টি ইউনিয়নে লটারির মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হবে। তবে লটারি হওয়ার পরও ৩দিন সময় নির্ধারণ করা হবে এর মাঝে লটারিতে প্রাপ্ত উপকারভোগীদের মাঝে কেউ যদি এর আওতায় না পড়ে তাহলে তাকে বাদ দিয়ে অপেক্ষমান তালিকা থেকে প্রকৃত হত হতদরিদ্র বাছাই করে স্বচ্ছতার সহিত বিডব্লিউবি উপকারভোগী নির্বাচন করা হবে।অবহিতকরণ সভায় বক্তব্য প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফিরোজ হোসেন,সদর উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ শাহজাহান কবির,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বেলায়েত হোসেন, সিনিয়র মৎস কর্মকর্তা ড.ফারজানা হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও ভাবখালি ইউনিয়ন পরিষদ এর দায়িত্ব প্রাপ্ত প্রশাসক আসমা উল হুসনা ফাতেমা জান্নাতুল ফেরদৌস, উপজেলা আইসিটি কর্মকর্তা ও কুষ্টিয়া ইউনিয়ন পরিষদ এর দায়িত্ব প্রাপ্ত প্রশাসক হাবিবুল্লাহ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা তারিক আজিজ,উপজেলা সমবায় কর্মকর্তা শরীফ আহমেদ, উপজেলা প্রাণী সম্পদ উন্নয়ন কর্মকর্তা ডাঃ ফারজানা ইয়াসমিন,জেলা বিএনপির নেতা মোঃ নজরুল ইসলাম ভূঁইয়া ,মহানগর জামায়াতের আমীর মাওলানা কামরুল আহসান ইমরুল, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার জুলহাস উদ্দিন, সহকারী উপজেলা সমাজ সেবা অফিসার রিনা খাতুন প্রমুখ।২০২৫-২০২৬ চক্রে উপজেলার ১১টি ইউনিয়নে ২ হাজার ৪শত ৬ জন হতদরিদ্র নারীকে ভিডব্লিউবি কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে। উক্ত সভায় ইউনিয়ন চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা ও উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট