1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে সংসদ সদস্য মোক্তার আলী’র মায়ের ইন্তেকাল কেশবপুর পাম্পে তেল সংকট, চরম ভোগান্তিতে জনজীবন কেশবপুরে ১৩৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কেশবপুরে সড়ক দুর্ঘটনায় আহত হায়দার আলীর মৃত্যু তালায় টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা মোহনগঞ্জে তিন বছর বয়সী শিশুর গলাকাটা লাশ মিলল প্রতিবেশীর বিছানায় মালতিয়া গাজীর মোড়ে মাদকের ছড়াছড়ি: স্থানীয়দের উদ্বেগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলার বুড়ুলি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের কমিটি গঠন প্রভাষক মামুন আহবায়ক; রুবেল গাইন সদস্য সচিব নির্বাচিত আশাশুনিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালি

খুলনায় পুলিশের ৫৮তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

স্বপন কুমার রায় (খুলনা) ব্যুরো /খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে পুলিশের ৫৮তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী ও কুচকাওয়াজ আজ (রবিবার) সকালে ট্রেনিং সেন্টারের প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়। ৫৮তম টিআরসি ব্যাচের ৮১৭ জন প্রশিক্ষণার্থী এই সমাপনী ও কুচকাওয়াজে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজি (লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) মোসলেহ উদ্দিন আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।পরে তিনি কৃতি প্রশিক্ষণার্থীদের মাঝে ট্রফি প্রদান করেন। ৫৮তম টিআরসি ব্যাচের মধ্যে সর্ববিষয়ে চৌকস টিআরসি নির্বাচিত হন শেখ সোহেল রানা, একাডেমিক বিষয়ে শ্রেষ্ঠ টিআরসি মোঃ তামীম হুসাইন, মাঠ বিষয়ে শ্রেষ্ঠ টিআরসি মোঃ কাওছার হাবিব শেখ এবং মাসকেট্রিতে শ্রেষ্ঠ টিআরসি নির্বাচিত হন মোঃ সোহান।
অ্যাডিশনাল আইজি রিক্রুট কনস্টেবলদের উদ্দেশ্যে তাঁর ভাষণে বলেন, জনগণের জীবনের নিরাপত্তা বিধান ও সম্পদরক্ষা নিশ্চিত করার পাশাপাশি ট্রাফিক নিয়ন্ত্রণ, দুর্যোগ ব্যবস্থাপনা, সমাজিক সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে পুলিশের ভূমিকা অপরিহার্য। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাত্রিতে হানাদার বাহিনীর বিরুদ্ধে রাজারবাগ পুলিশ লাইনস থেকে পুলিশের সদস্যরাই প্রথম প্রতিরোধ গড়ে তোলে। সেই পুলিশ বাহিনীর সদস্য হিসেবে আমরা সবাই গর্বিত। একই সাথে সুখী-সমৃদ্ধ দেশ গড়তে পুলিশের নবীন সদস্যদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হিসেবে গড়ে তুলতে পেরে আমরা আনন্দিত। তিনি বলেন, তোমরা প্রশিক্ষণে লব্ধজ্ঞান মাঠ পর্যায়ে গিয়ে সততা ও নিষ্ঠার সাথে কাজে লাগাবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় অবদান রাখতে চেষ্টা করবে এবং জনগণের সাথে ভালো আচরণ করবে। দুর্নীতি, অসদাচরণ যেন তোমাদের স্পর্শ না করে। তোমাদের মাঝেই জনগণের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটবে।
এসময় প্রধান অতিথি পুলিশের গৌরবোজ্জ্বল ইতিহাস, ধর্ম, বর্ণ, লিঙ্গ, শ্রেণিভেদে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা ও কর্মজীবনে আইনিসেবা জনগণের দোরগোড়োয় পৌছাতে নবীনদের প্রতি গুরুত্বপূর্ণ নিদের্শনা প্রদান করেন। সর্বোপরি দেশ ও জনগণের ভাবমূর্তি সমুজ্জ্বল রাখতে প্রশিক্ষণার্থীদের সর্বোচ্চ দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার উদাত্ত আহব্বান জানান তিনি।সমাপনী ও কুচকাওয়াজ অনুষ্ঠানে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট আবদুল কুদ্দুছ চৌধুরী, খুলনা পুলিশের রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার, ডিজিএফআই এর জিএস কর্নেল একেএম রাশেদুজ্জামান, সামরিক ও বেসামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট