1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে কপোতাক্ষ নদের ওপর কাঠের ব্রীজ সংস্কারে এমপি অধ্যাপক মোক্তার আলী’র অনুদান কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মন্ত্রীর নির্দেশনা অমান্য করেই- মধ্যনগরে ভারতীয় গরু বৈধতা দিচ্ছে ইজারাদার সিন্ডিকেট গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত খুলনার ডুমুরিয়ায় পাষণ্ড স্বামীর নির্মমতা: পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যামায়ের অপেক্ষায় অপলক দৃষ্টিতে সন্তানরা ডুমুরিয়া বাজারে ঈদ উপলক্ষে ইউনিক পোশাকে বিশেষ ছাড় শ্রাবন্তী মার্কেটের “রিয়েল ড্রিম ফ্যাশন ”-এ ক্রেতাদের ভিড় মোহনগঞ্জে মাদক, জুয়া ও ইভটিজিংসহ সামাজিক অপরাধ দমনে ওসি’র মতবিনিময় মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা

ময়মনসিংহে ঘরে ঢুকে নারীকে ছুরিকাঘাতে হত্যার পর সাবেক স্বামীর আত্মহত্যা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ২২৬ বার পড়া হয়েছে

গোলাম কিবরিয়া পলাশ, ব্যুরো প্রধান ময়মনসিংহঃ
ময়মনসিংহ নগরীতে বাসায় ঢুকে রওশন আক্তার (৪২) নামের এক নারীকে ছুরিকাঘাতে হত্যার পর তাঁর সাবেক স্বামী পাশের কক্ষে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। আত্মহত্যার আগে রাকিবুল করিম (৫০) নামের ওই ব্যক্তি নিজের জমিজমার দলিলপত্র তাঁর মেয়েকে বুঝিয়ে দেন।জানা গেছে, আজ (মঙ্গলবার ০১ জুলাই) ভোরে ময়মনসিংহ নগরের গুলকীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দুজনেরই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, গুলকীবাড়ি এলাকায় একটি ভাড়া বাসায় মেয়েকে নিয়ে থাকতেন রওশন আক্তার (৪২)। তাঁর বাবার বাড়ি নেত্রকোনা সদর উপজেলার রাজুর বাজার এলাকায়। তিন মাস আগে নগরীর সেনবাড়ি এলাকার ওমান প্রবাসী রাকিবুল করিম (৫০) সঙ্গে তাঁর বিয়ে বিচ্ছেদ হয়। তাঁদের দুটি কন্যা সন্তান রয়েছে। বড় মেয়ে ঢাকায় একটি বিশ্ববিদ্যালয়ের ও ছোট মেয়ে ময়মনসিংহ নগরের ক্যান্টনমেন্ট কলেজে উচ্চমাধ্যমিকে পড়ে। পারিবারিক কলহের জেরে রাকিবুলকে মাস তিনেক আগে তাঁর স্ত্রীকে তালাক দেন।আজ ভোরে রওশন আক্তারের ভাড়া বাসায় ঢুকে তাঁকে ছুরিকাঘাত শুরু করেন রাকিবুল। মাকে ছুরিকাঘাত করতে দেখে ছোট মেয়ে ভয় পেয়ে অন্য একটি কক্ষে আশ্রয় নেয়। রওশন আক্তারকে হত্যার পর রাকিবুল বাসার অপর একটি কক্ষে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ দুটি মরদেহ উদ্ধার করে।রওশন আক্তারের ভাতিজা ইকবাল হোসেন শাওন বলেন, ‘পারিবারিক কলহের জের ধরে দুজনের বিচ্ছেদ হয়েছে মাস তিনেক আগে। কিন্তু সকালে রওশন আক্তারের ভাড়া বাসায় ঢুকে রাকিবুল তাঁকে ছুরিকাঘাতে হত্যা করে মেয়েকে বেঁধে রেখে অন্য একটি কক্ষে গিয়ে দরজা লাগিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে নেত্রকোনা থেকে ছুটে এসে লাশ দেখতে পাই।বাড়িটির দায়িত্বে থাকা রকিবুল ইসলাম লিটন বলেন, ‘১০-১২ বছর আগে বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিল রওশন আক্তার ও তার মেয়েরা। তবে বড় মেয়ে ঢাকায় থাকতেন। তাঁদের চালচলন ভালোই ছিল। কিন্তু হঠাৎ এমন ঘটনা ঘটবে, ভাবতে পারিনি।ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আবদুল্লাহ আল মামুন জানান, ‘গত ২৪ জুন ওমান থেকে দেশে আসেন রাকিবুল করিম। প্রায় তিন মাস আগে স্ত্রী রওশন আক্তার তাঁকে তালাক দেন। আজ বাসায় ঢুকে প্রথমে স্ত্রীকে হত্যা করেন। তারপর নিজের জমিজমার দলিলপত্র মেয়েকে বুঝিয়ে দিয়ে নিজেও আত্মহত্যা করেন। ঘটনায় অন্য কোনো কারণ আছে কি না তা আমরা খতিয়ে দেখছি। দুজনের লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট