1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে কপোতাক্ষ নদের ওপর কাঠের ব্রীজ সংস্কারে এমপি অধ্যাপক মোক্তার আলী’র অনুদান কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মন্ত্রীর নির্দেশনা অমান্য করেই- মধ্যনগরে ভারতীয় গরু বৈধতা দিচ্ছে ইজারাদার সিন্ডিকেট গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত খুলনার ডুমুরিয়ায় পাষণ্ড স্বামীর নির্মমতা: পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যামায়ের অপেক্ষায় অপলক দৃষ্টিতে সন্তানরা ডুমুরিয়া বাজারে ঈদ উপলক্ষে ইউনিক পোশাকে বিশেষ ছাড় শ্রাবন্তী মার্কেটের “রিয়েল ড্রিম ফ্যাশন ”-এ ক্রেতাদের ভিড় মোহনগঞ্জে মাদক, জুয়া ও ইভটিজিংসহ সামাজিক অপরাধ দমনে ওসি’র মতবিনিময় মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা

ময়মনসিংহে ৩ হত্যা মামলার আসামির ছুরিকাঘাতে যুবক নিহত

  • প্রকাশিত: সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

গোলাম কিবরিয়া পলাশ, ব্যুরে প্রধান ময়মনসিংহঃ
ময়মনসিংহ নগরীতে তিন হত্যা মামলার আসামি সাখাওয়াত হোসেন সাগর নামের এক ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরিফ মিয়া (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৬ জুলাই) সন্ধ্যার ৭ টার দিকে নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের বলাশপুর এলাকায় এই ঘটনা ঘটে।নিহত আরিফ মিয়া ওই এলাকার আব্দুল কাদিরের ছেলে। ঘাতক ছিনতাইকারীর নাম সাখাওয়াত হোসেন সাগর। সে একই এলাকার সুরুজ আলী ছেলে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) শফিক উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পূর্ব শত্রুতার জেরে আরিফকে হত্যার ঘটরা ঘটে। আরিফের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এ বিষয়ে নিহতের ভাতিজা দিদার বলেন, গত মাসের আনুমানিক ৯ জুন রাতে আমার চাচা আক্রাম হোসেন বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ছিনতাইকারী সাখাওয়াত হোসেন সাগর আক্রারের পথরোধ করে ছুরি ঠেকিয়ে ৩৫ হাজার টাকা ও একটি মোবাইল রেখে দেয়। বিষয়টি জানার পর ১১ জুন আমরা নিহত আরিফকে নিয়ে সাখাওয়াত হোসেনের বাড়িতে যাই। সেখানে গেলে সাখাওয়াত হোসেন সাগর আরিফকে ছুরিকাঘাত করে। পরে হাসপাতালে নিয়ে চিকিৎসা দিলে সে সুস্থ হয়ে উঠে।তিনি আরও বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করি। পরে স্থানীয়দের অনুরোধে সালিশে বিষয়টি মীমাংসা হওয়ার কথা ছিল। কিন্তু, আজ রোববার সন্ধ্যায় সাখাওয়াত হোসেন সাগরের সঙ্গে আরিফের বাকবিতণ্ডা হয়। এক পর্যায় সাখাওয়াত হোসেন সাগর ছুরি দিয়ে আরিফের বুকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই আরিফ মারা যায়।সাখাওয়াত হোসেন সাগর পেশাদার ছিনতাইকারী ও ইয়াবা ব্যবসায়ী। এর আগে সাখাওয়াত হোসেন সাগর তিনটি হত্যা মামলা আসামি। আমার চাচা আরিফসহ তিনি ৪ জনকে হত্যা করেছে। খুনিকে অতিদ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে হত্যা মামলা আছে কিনা, যাচাই করতে হবে। আসামিকে গ্রেফতারের অভিযান চালছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট