1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৭ মে ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে কপোতাক্ষ নদের ওপর কাঠের ব্রীজ সংস্কারে এমপি অধ্যাপক মোক্তার আলী’র অনুদান কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মন্ত্রীর নির্দেশনা অমান্য করেই- মধ্যনগরে ভারতীয় গরু বৈধতা দিচ্ছে ইজারাদার সিন্ডিকেট গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত খুলনার ডুমুরিয়ায় পাষণ্ড স্বামীর নির্মমতা: পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যামায়ের অপেক্ষায় অপলক দৃষ্টিতে সন্তানরা ডুমুরিয়া বাজারে ঈদ উপলক্ষে ইউনিক পোশাকে বিশেষ ছাড় শ্রাবন্তী মার্কেটের “রিয়েল ড্রিম ফ্যাশন ”-এ ক্রেতাদের ভিড় মোহনগঞ্জে মাদক, জুয়া ও ইভটিজিংসহ সামাজিক অপরাধ দমনে ওসি’র মতবিনিময় মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা

ত্রিশালের শামীম আশরাফ দেশসেরা নৃত্য শিল্পীদের একজন

  • প্রকাশিত: বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ২৩০ বার পড়া হয়েছে

মোঃ আসাদুল ইসলাম মিন্টু/ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ৭নং হরিরামপুর ইউনিয়নে ১৯৯৯ সালের ১২ই জুলাই জন্মগ্রহন করেন মোঃ শামীম আশরাফ আদর।২০০৫ সালে বাংলাদেশ ব্র্যাক থেকে নৃত্যু শিখতে শুরু করেন এবং ব্র্যাক শিক্ষা কর্মসূচির মাধ্যমে ৪বছরের ডিপ্লোমা সম্পন্ন করেন।২০১৩ সালে টিভিতে বিজ্ঞাপন দেখে চ্যানেল আই সেরা নাচিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করে সারাদেশ থেকে অংশগ্রহণকারী হাজার হাজার প্রতিযোগীদের পিছনে ফেলে সেরা দশে জায়গা করে নেয়।তারই ধারাবাহিকতায় ২০১৫-১৬ ও ২০২৩- ২৪ সালে জাতীয় শিক্ষা সপ্তাহ উপজেলা পর্যায়ে এবং ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ নৃত্য শিল্পী হিসেবে নির্বাচিত হোন এবং সম্মাননা গ্রহণ করেন।শিশুদের কে দক্ষ নৃত্য শিল্পী হিসেবে গড়ে তুলতে ২০১৬সালে তিনি “ললিত কলা ছন্দে আনন্দে” সাংস্কৃতিক সংস্থা নামে একটি নাচের স্কুল প্রতিষ্ঠা করেন।উক্ত প্রতিষ্ঠানটি ২০২৪ সালে সরকারি তালিকাভুক্ত হয়।তিনি ত্রিশালে অনুষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী জাতীয় পর্যায়ের অনুষ্ঠানে ধারাবাহিকভাবে প্রতি বছর নজরুল মঞ্চে নৃত্য শিল্পী হিসেবে অংশগ্রহণ করেন।এছাড়াও মোঃ শামীম আশরাফ আদর বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক ও মানব কল্যান কাজে নিয়োজিত।তার এই সফলতার পেছনের গল্প জানতে চাইলে মোঃ শামীম আশরাফ আদর বলেন, আলহামদুলিল্লাহ আজকে আমি যে পর্যায়ে এসেছি এর পিছনে,বড় ভাই বোন জামাই(দুলাভাই) মোঃ আজহার আলী ও আমার বাল্যবিদ্যাপীঠ আর জি বিদ্যালয়ের শ্রদ্ধেয় শিক্ষক মেজবাহ আলম স্যারের অবদান সবচেয়ে বেশি।তাদের দোয়া ও আন্তরিকতায় এবং মানুষের ভালোবাসায় আজকে আমি এ সফলতা অর্জন করতে পেরেছি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট