1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে সংসদ সদস্য মোক্তার আলী’র মায়ের ইন্তেকাল কেশবপুর পাম্পে তেল সংকট, চরম ভোগান্তিতে জনজীবন কেশবপুরে ১৩৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কেশবপুরে সড়ক দুর্ঘটনায় আহত হায়দার আলীর মৃত্যু তালায় টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা মোহনগঞ্জে তিন বছর বয়সী শিশুর গলাকাটা লাশ মিলল প্রতিবেশীর বিছানায় মালতিয়া গাজীর মোড়ে মাদকের ছড়াছড়ি: স্থানীয়দের উদ্বেগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলার বুড়ুলি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের কমিটি গঠন প্রভাষক মামুন আহবায়ক; রুবেল গাইন সদস্য সচিব নির্বাচিত আশাশুনিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালি

খালিয়াজুরীতে অবৈধ বালু উত্তোলন: ড্রেজার জব্দ, মোবিন নামে এক ব্যক্তি আটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

তানিম খান/নেত্রকোনার খালিয়াজুরীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। বুধবার (৯ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে গাজীপুর ইউনিয়নের পাচহাট বাজারের দক্ষিণ পাশে ধনু নদীর তীরে এই অভিযান পরিচালনা করা হয়।অভিযানে একটি ড্রেজার মেশিন জব্দ করা হয় এবং মোবিন (২৭) নামে এক বালু ব্যবসায়ীকে আটক করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) এম.এ. কাদের এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে সহযোগিতা করেন খালিয়াজুরী থানা পুলিশ ও নৌ পুলিশ।আটক মোবিনকে মোবাইল কোর্টে তাৎক্ষণিকভাবে দুই লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।এ বিষয়ে ইউএনও এম.এ. কাদের বলেন, “নদী ও কৃষি জমির স্বাভাবিক পরিবেশ রক্ষার স্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। পরিবেশ ধ্বংসকারী কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না।”স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই পাচহাট সীমান্ত এলাকায় একটি প্রভাবশালী চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। প্রশাসনের এমন কার্যকর উদ্যোগে সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট