1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে সংসদ সদস্য মোক্তার আলী’র মায়ের ইন্তেকাল কেশবপুর পাম্পে তেল সংকট, চরম ভোগান্তিতে জনজীবন কেশবপুরে ১৩৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কেশবপুরে সড়ক দুর্ঘটনায় আহত হায়দার আলীর মৃত্যু তালায় টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা মোহনগঞ্জে তিন বছর বয়সী শিশুর গলাকাটা লাশ মিলল প্রতিবেশীর বিছানায় মালতিয়া গাজীর মোড়ে মাদকের ছড়াছড়ি: স্থানীয়দের উদ্বেগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলার বুড়ুলি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের কমিটি গঠন প্রভাষক মামুন আহবায়ক; রুবেল গাইন সদস্য সচিব নির্বাচিত আশাশুনিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালি

উপকূলীয় জেলা সাতক্ষীরায় গত কয়েক দিনের ভারী বর্ষণে জলবদ্ধতায় ভুগছে হাজারো পরিবার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

আব্দুর রশিদ / উপকূলীয় জেলা সাতক্ষীরায় গত কয়েক দিনের ভারী বর্ষণের কারণে পৌরসভার বিভিন্ন এলাকাসহ জেলার নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে হাজার হাজার পরিবার। বসতবাড়িতে পানি ঢুকে গেছে, ভেসে গেছে ফসলের ক্ষেত ও মৎস্য ঘের, ভেঙে পড়ছে স্যানিটেশন ব্যবস্থা। এতে চরম বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। বিশেষ করে ভ্যান ও রিকশা চালকসহ দিনমজুর মানুষেরা।সাতক্ষীরা পৌরসভার ইটাগাছা এলাকার বাসিন্দা জানান, পানি নিষ্কাশনের যথাযথ ড্রেনেজ ব্যবস্থা না থাকা, অপরিকল্পিতভাবে নদী-খাল খনন ও দখলের কারণে মানুষ বছরের পর বছর ধরে জলাবদ্ধতায় ভুগছেন।ভারী বর্ষণে ইতোমধ্যে তলিয়ে গেছে পৌরসভার ইটাগাছা, কামালনগর, বারুইপাড়া, কুখরালী, রসুলপুর, মেহেদিবাগ, মধুমোল্লারডাঙ্গী, বকচরা, পলাশপোল, পুরাতন সাতক্ষীরা, বদ্দিপুর কলোনি, ঘুটিরডাঙি ও কাটিয়া মাঠপাড়াসহ নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। পানিবন্দি হয়ে পড়েছে জেলার নিম্নাঞ্চলের হাজার হাজার পরিবার।এলাকাবাসীরা আরও জানান, বছরের চার থেকে পাঁচ মাস এই এলাকা গুলো হাঁটু পানি জমে থাকে। দীর্ঘ দিন পানি আটকে থাকায় চলাচলের রাস্তাটি গেছে নষ্ট হয়ে যাচ্ছে। দূষিত পানির কারণে দেখা দিয়েছে পানিবাহিত চর্মরোগ স্থায়ী জলাবদ্ধতায় রূপ নিয়েছে এলাকাটি। গোসল, পায়খানা ও খাবার পানি সংগ্রহে খুব কষ্ট হচ্ছে এলাকার মানুষের।এ অবস্থায় শিশুরাও ঠিকমতো স্কুলে যেতে পারছে না দূষিত পানি ও সাপের ভয়ে। এ সময় সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোয়াইব আহমাদ জানান, জলাবদ্ধতা নিরসনে ইতোমধ্যে অবৈধ নেটপাটা ও বেড়িবাধ দিয়ে যারা মাছ চাষ করেছেন সেগুলো কেটে দিয়ে পানি অপসারণ করা হচ্ছে। গতকাল ভারী বর্ষণের মধ্যে ভোমরা স্থলবন্দর এলাকায় পানি অপসারণের জন্য কাজ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট