1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে কপোতাক্ষ নদের ওপর কাঠের ব্রীজ সংস্কারে এমপি অধ্যাপক মোক্তার আলী’র অনুদান কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মন্ত্রীর নির্দেশনা অমান্য করেই- মধ্যনগরে ভারতীয় গরু বৈধতা দিচ্ছে ইজারাদার সিন্ডিকেট গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত খুলনার ডুমুরিয়ায় পাষণ্ড স্বামীর নির্মমতা: পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যামায়ের অপেক্ষায় অপলক দৃষ্টিতে সন্তানরা ডুমুরিয়া বাজারে ঈদ উপলক্ষে ইউনিক পোশাকে বিশেষ ছাড় শ্রাবন্তী মার্কেটের “রিয়েল ড্রিম ফ্যাশন ”-এ ক্রেতাদের ভিড় মোহনগঞ্জে মাদক, জুয়া ও ইভটিজিংসহ সামাজিক অপরাধ দমনে ওসি’র মতবিনিময় মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেশবপুর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

  • প্রকাশিত: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ/দেশব্যাপী চলমান সকল প্রকার ধর্ষণ, চাঁদাবাজি, সহিংসতা, নৃশংস খুন ও যখমের প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেশবপুর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১১ জুলাই-২৫) বিকেলে কেশবপুর ত্রিমোহিনী মোড় চত্বরে ছাত্রনেতা মিরাজ হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, কেশবপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মিরাজুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র) কেশবপুর উপজেলা কমিটির সদস্য মাহাফুজ হাসান ইমন, শিক্ষার্থী বোরহান উদ্দিন প্রমূখ।বিক্ষোভ মিছিল ও সমাবেশ চলাকালে শিক্ষার্থীরা নানা শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলেন। শ্লোগান হলো, চাঁদাবাজের ঠিকানা, এই বাংলায় হবে না। রক্তে ভেজা আমার ভাই, খুনি তোমার রেহাই নাই। আমার সোনার বাংলায়, চাঁদাবাজদের ঠাঁই নাই, চাঁদা লাগলে চাঁদা নে, আমার ভাইকে ফিরিয়ে দে।সমাবেশে বক্তারা বলেন, দেশজুড়ে চাঁদাবাজি, ধর্ষণ, সহিংসতা, সন্ত্রাস ও রাজনৈতিক দুর্বৃত্তায়নের বিরুদ্ধে শিক্ষার্থীরা জেগে উঠেছে। রক্তে রঞ্জিত জুলাই আমরা আর দেখতে চাই না। ঢাকার মিটফোর্ডে সোহাগসহ সারাদেশে বিভিন্ন হত্যার সাথে জড়িতদের গ্রেফতার করে দ্রুত বিচার, চাঁদাবাজ সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ, সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর ভূমিকা পালনের আহবান জানান বক্তারা।সমাবেশে তামিম হাসান তপু, নুরুল্লাহ, বাবু বিশ্বাস, রাসেল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।প্রতিবাদ সভার পূর্বে একটি বিক্ষোভ মিছিল কেশবপুর শহরের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ শেষে ত্রিমোহিনী মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট