1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
ভুমি অধিগ্রহণের টাকা না পাওয়ায় পাইকগাছা – কয়রা সড়ক সরলীকরণের ১০ টি পয়েন্টে কাজ বন্ধ কেশবপুরে কপোতাক্ষ নদের ওপর কাঠের ব্রীজ সংস্কারে এমপি অধ্যাপক মোক্তার আলী’র অনুদান কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মন্ত্রীর নির্দেশনা অমান্য করেই- মধ্যনগরে ভারতীয় গরু বৈধতা দিচ্ছে ইজারাদার সিন্ডিকেট গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত খুলনার ডুমুরিয়ায় পাষণ্ড স্বামীর নির্মমতা: পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যামায়ের অপেক্ষায় অপলক দৃষ্টিতে সন্তানরা ডুমুরিয়া বাজারে ঈদ উপলক্ষে ইউনিক পোশাকে বিশেষ ছাড় শ্রাবন্তী মার্কেটের “রিয়েল ড্রিম ফ্যাশন ”-এ ক্রেতাদের ভিড় মোহনগঞ্জে মাদক, জুয়া ও ইভটিজিংসহ সামাজিক অপরাধ দমনে ওসি’র মতবিনিময়

ডুমুরিয়ায় জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের যৌথ অভিযান: নেট-পাটা ও জাল উচ্ছেদে কঠোর পদক্ষেপ নিয়েছেন  উপজেলা নির্বাহী অফিসার 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ২৭৭ বার পড়া হয়েছে

ডুমুরিয়া প্রতিবেদক / খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার বিভিন্ন নদ-নদীতে পানির স্বাভাবিক প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী অবৈধ নেট-পাটা ও নিষিদ্ধ জাল অপসারণে  বুধবার এক বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিনের  সার্বিক তত্ত্বাবধানে এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা  সোহেল মো: জিল্লুর রহমান রিগান এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সহায়তা করেন ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের চেয়ারম্যান  শেখ হেলাল উদ্দীন, বয়াশিং ইউনিয়ন ভূমি  কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, ডুমুরিয়া উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান, ডুমুরিয়া থানা পুলিশের এস আইও  সদস্যরা।অভিযানে ঘ্যাংরাইল নদীর বিভিন্ন স্থানে অবৈধভাবে স্থাপিত ৩০টি নেট-পাটা উচ্ছেদ করা হয়। এছাড়াও, জব্দ করা হয় ২৫টি চায়না দুয়ারী জাল, ২হাজার‌ মিটার কারেন্ট জাল, ১০টি দুহোড় এবং একটি বেহুন্দি জাল। অভিযান শেষে জব্দকৃত সব নিষিদ্ধ জাল ও সরঞ্জামাদি পুড়িয়ে ধ্বংস করা হয়।যার আনুমানিক মূল্য প্রায় ২ লক্ষ টাকা।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য দপ্তরের টেকনিক্যাল অফিসার  প্রণব কুমার দাস,  আশিকুর রহমান ও ক্ষেত্র সহকারী জনাব কে এম মহসিন আলম।সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা  সোহেল মো: জিল্লুর রহমান রিগান বলেন, “জলাবদ্ধতা নিরসনে অবৈধ জাল ও নেট-পাটা অপসারণ অত্যন্ত জরুরী। এগুলো শুধু পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে না, বরং মাছের প্রজনন ব্যাহত করে এবং পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলে।তিনি আরও বলেন জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং অবৈধ মৎস্য আহরণ ও প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কৃষি, মৎস্য এবং পরিবেশ রক্ষার স্বার্থে নদী-খাল অবমুক্ত রাখা এবং অবৈধ নেট-পাটা-বাধ রোধে সবাইকে আরও সচেতন ও সহযোগিতাশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট