1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৭ মে ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুর ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান,৭ ব্যবসায়ীকে অর্থদন্ড ভুমি অধিগ্রহণের টাকা না পাওয়ায় পাইকগাছা – কয়রা সড়ক সরলীকরণের ১০ টি পয়েন্টে কাজ বন্ধ কেশবপুরে কপোতাক্ষ নদের ওপর কাঠের ব্রীজ সংস্কারে এমপি অধ্যাপক মোক্তার আলী’র অনুদান কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মন্ত্রীর নির্দেশনা অমান্য করেই- মধ্যনগরে ভারতীয় গরু বৈধতা দিচ্ছে ইজারাদার সিন্ডিকেট গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত খুলনার ডুমুরিয়ায় পাষণ্ড স্বামীর নির্মমতা: পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যামায়ের অপেক্ষায় অপলক দৃষ্টিতে সন্তানরা ডুমুরিয়া বাজারে ঈদ উপলক্ষে ইউনিক পোশাকে বিশেষ ছাড় শ্রাবন্তী মার্কেটের “রিয়েল ড্রিম ফ্যাশন ”-এ ক্রেতাদের ভিড়

সাতক্ষীরার ৮টি থানায় অনলাইন জিডি’র শুভ উদ্বোধন, ঘরে বসে পাবে সব ধরনের সেবা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

আব্দুর রশিদ/সাতক্ষীরা জেলার ৮টি থানায় সব ধরনের অনলাইন জিডি আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করা হয়েছে।সোমবার (২১ জুলাই) রাত ১২:০১ মিনিটে সাতক্ষীরা সদর থানায় উপস্থিত হয়ে সাতক্ষীরা জেলার ৮টি থানায় সব ধরনের অনলাইন জিডি শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(অর্থ ও প্রশাসন) মো: মুকিত হাসান খান , অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)মোঃ শাহিনুর চৌধুরী, সদর থানার ওসি মোঃ শামিনুল হক, ডিআইও -১ চৌধুরী রেজাউল করিম প্রমুখ।সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন , পুলিশি সেবা ডিজিটালাইজেশন ও জনবান্ধব করার লক্ষ্যে সাতক্ষীরার ৮ থানায় চালু হলো অনলাইনে সব ধরনের সাধারণ ডায়েরি (জিডি) করার সুযোগ সুবিধা।বাংলাদেশ পুলিশের উদ্যোগে এখন থেকে ঘরে বসেই স্মার্টফোনের মাধ্যমে সাতক্ষীরা জেলার যেকোনো থানায় জিডি করা যাবে। ইতোপূর্বে অনলাইনে কেবলমাত্র হারানো ও প্রাপ্তি সংক্রান্ত জিডি করার সুযোগ ছিল। তবে এখন থেকে জেলার সব থানায় সব ধরনের জিডি অনলাইনে করার ব্যবস্থা চালু হচ্ছে।এই সেবা ব্যবহার করে এখন চুরি, জবরদখল, হুমকি, পারিবারিক দ্বন্দ্বসহ অন্যান্য সাধারণ বিষয়েও ঘরে বসেই জিডি করা যাবে।পুলিশ সুপার আরও বলেন, জিডি করার পদ্ধতি এই সেবা গ্রহণের জন্য সর্বপ্রথম অ্যাপ ডাউনলোড করতে হবে। এরপর কিছু সহজ ধাপে অ্যাপে রেজিস্ট্রেশন করে জিডি সম্পন্ন করা যাবে। রেজিস্ট্রেশন পদ্ধতি: অ্যাপ ডাউনলোড করে মোবাইল নাম্বার দিয়ে নিবন্ধন করতে হবে। এরপর প্রেরিত ওটিপি দিয়ে ভেরিফিকেশন করতে হবে। এনআইডি, জন্মতারিখ ও ছবি আপলোড করতে হবে। এছাড়া ফেস ভেরিফিকেশন সম্পন্ন করে অ্যাকাউন্ট সক্রিয় করতে হবে।জিডি করার ধাপ: অ্যাপে লগইন করে ‘হারানো, পাওয়া, অন্যান্য’ অপশন নির্বাচন করতে হবে। প্রয়োজনীয় তথ্য (বিষয়বস্তু, স্থান, তারিখ) পূরণ করতে হবে। এনআইডি ও মোবাইল নম্বর পুনরায় যাচাই করতে হবে। সবশেষে ‘ফাইনাল সাবমিট’ ক্লিক করলে জিডি সম্পন্ন হবে।এদিকে, জেলা পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়, “এখন আর সাধারণ মানুষকে থানায় গিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হবে না। প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে জনগণের দোরগোড়ায় নিরাপত্তা সেবা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।” জেলা পুলিশের এই উদ্যোগে নাগরিকরা স্বচ্ছ, সহজ ও সময় সাশ্রয়ী পদ্ধতিতে পুলিশি সেবা গ্রহণ করতে পারবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট