1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
ভুমি অধিগ্রহণের টাকা না পাওয়ায় পাইকগাছা – কয়রা সড়ক সরলীকরণের ১০ টি পয়েন্টে কাজ বন্ধ কেশবপুরে কপোতাক্ষ নদের ওপর কাঠের ব্রীজ সংস্কারে এমপি অধ্যাপক মোক্তার আলী’র অনুদান কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মন্ত্রীর নির্দেশনা অমান্য করেই- মধ্যনগরে ভারতীয় গরু বৈধতা দিচ্ছে ইজারাদার সিন্ডিকেট গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত খুলনার ডুমুরিয়ায় পাষণ্ড স্বামীর নির্মমতা: পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যামায়ের অপেক্ষায় অপলক দৃষ্টিতে সন্তানরা ডুমুরিয়া বাজারে ঈদ উপলক্ষে ইউনিক পোশাকে বিশেষ ছাড় শ্রাবন্তী মার্কেটের “রিয়েল ড্রিম ফ্যাশন ”-এ ক্রেতাদের ভিড় মোহনগঞ্জে মাদক, জুয়া ও ইভটিজিংসহ সামাজিক অপরাধ দমনে ওসি’র মতবিনিময়

মধ্যনগর সীমান্তে যৌথবাহিনীর অভিযান,কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ

  • প্রকাশিত: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ২৩৩ বার পড়া হয়েছে

চয়ন চৌধুরী/সুনামগঞ্জের মধ্যনগর উপজেলাধীন ভারতের মেঘালয় পাহাড় সীমান্তবর্তী বাঙ্গালভিটা এলাকায় যৌথবাহিনীর অভিযানে কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ করেছে।বৃহস্পতিবার রাতে ও সন্ধ্যায় দুই দফায় এ অভিযান পরিচালনা করা হয়। যৌথ বাহিনীর এ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, লেহেঙ্গা ও থান কাপড় জব্দ করা হয়। জব্দকৃত  চোরাচালানপণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১ লাখ ৫৮ হাজার টাকা।তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুল হাসেমের নেতৃত্বে  অভিযানে বিজিবির বাঙ্গালভিটা বিওপির সদস্য, সেনাবাহিনী, পুলিশ এবং আনসার সদস্যরা অংশগ্রহণ করে।গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ জেলা এনএসআই-এর সমন্বয়ে পরিচালিত এ অভিযানে মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের মাঝেরছড়া এলাকার সীমান্ত পিলার ১১৯০/১৭-এস-এর নিকটবর্তী স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৭১২ পিস শাড়ি, ২০ পিস লেহেঙ্গা এবং ১২০০ গজ থান কাপড় জব্দ করা হয়।সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) জানিয়েছে, জব্দকৃত এসব কাপড়ের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১ লাখ ৫৮ হাজার টাকা। পণ্যগুলো শুল্ক গোডাউনে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।এ বিষয়ে বিজিবির এক কর্মকর্তা জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট