1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে কপোতাক্ষ নদের ওপর কাঠের ব্রীজ সংস্কারে এমপি অধ্যাপক মোক্তার আলী’র অনুদান কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মন্ত্রীর নির্দেশনা অমান্য করেই- মধ্যনগরে ভারতীয় গরু বৈধতা দিচ্ছে ইজারাদার সিন্ডিকেট গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত খুলনার ডুমুরিয়ায় পাষণ্ড স্বামীর নির্মমতা: পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যামায়ের অপেক্ষায় অপলক দৃষ্টিতে সন্তানরা ডুমুরিয়া বাজারে ঈদ উপলক্ষে ইউনিক পোশাকে বিশেষ ছাড় শ্রাবন্তী মার্কেটের “রিয়েল ড্রিম ফ্যাশন ”-এ ক্রেতাদের ভিড় মোহনগঞ্জে মাদক, জুয়া ও ইভটিজিংসহ সামাজিক অপরাধ দমনে ওসি’র মতবিনিময় মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা

মোহনগঞ্জে জুলাই পুনর্জাগরণ উপলক্ষে-সেবা মেলা ও লাখ কণ্ঠে শপথ পাঠ

  • প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ২৯২ বার পড়া হয়েছে

চয়ন চৌধুরী/নেত্রকোনার মোহনগঞ্জে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান উপলক্ষে-‘সেবা মেলা ও লাখ কণ্ঠে শপথ পাঠ’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয় এবং উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জুলাই পুনর্জাগরণের স্মৃতিচারণ করে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির নব-নির্বাচিত সভাপতি সেলিম কার্নায়েণ, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম খান অরফে ভিপি জাহাঙ্গীর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আব্দুর রহিম মিয়া, উপজেলা মেডিকেল অফিসার ডাক্তার পুলক রায়, উপজেলা সমাজ-সেবা কর্মকর্তা মোজাম্মেল হক, মোহনগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যাপক আলতাবুর রহমান, প্রেসক্লাব সভাপতি এসএম সারোয়ার খোকন, সাধারন সম্পাদক হাফিজুর রহমান চয়ন, উপজেলা ছাত্রদলের সভাপতি জামিউল ইসলাম রাকিব, পৌর ছাত্রদলের আহবায়ক নাজমুস সাদী চৌধুরী অপু ছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলাম, ইসলামি আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামাদলসহ আরও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শুরুতেই ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জুলাই পুনর্জাগরণে দেশ গঠনের অঙ্গীকারের লক্ষে লাখ কণ্ঠে শপথ বাক্য পাঠ করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ।
পরে অনুষ্ঠান শেষে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ৮জন পঙ্গু ও প্রতিবন্ধী দরিদ্র ব্যক্তিকে ৮টি হুইল চেয়ার বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট