1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে কপোতাক্ষ নদের ওপর কাঠের ব্রীজ সংস্কারে এমপি অধ্যাপক মোক্তার আলী’র অনুদান কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মন্ত্রীর নির্দেশনা অমান্য করেই- মধ্যনগরে ভারতীয় গরু বৈধতা দিচ্ছে ইজারাদার সিন্ডিকেট গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত খুলনার ডুমুরিয়ায় পাষণ্ড স্বামীর নির্মমতা: পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যামায়ের অপেক্ষায় অপলক দৃষ্টিতে সন্তানরা ডুমুরিয়া বাজারে ঈদ উপলক্ষে ইউনিক পোশাকে বিশেষ ছাড় শ্রাবন্তী মার্কেটের “রিয়েল ড্রিম ফ্যাশন ”-এ ক্রেতাদের ভিড় মোহনগঞ্জে মাদক, জুয়া ও ইভটিজিংসহ সামাজিক অপরাধ দমনে ওসি’র মতবিনিময় মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা

ত্রিশালে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

মোঃ আসাদুল ইসলাম মিন্টু/ময়মনসিংহের ত্রিশালে হরিরামপুর ইউনিয়নের রায়েরগ্রামে ২৬ শে জুলাই শনিবার ‎বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল হরিরামপুর ইউনিয়ন শাখার উদ্যোগ রায়েরগ্রাম চৌরাস্তা মোড়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ১৫২ ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে ধানের শীষের কান্ডারী, পরিচ্ছন্ন রাজনীতিবিদ শহিদুল আমিন খসরু।
‎প্রধান অতিথির বক্তব্যে শহিদুল খসরু বলেন,প্রকৃতির ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। বিএনপির প্রতিটি স্তরে এ ধরনের উদ্যোগ আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে হবে।তিনি আরও বলেন, ‘পরিবেশ রক্ষা আজ সময়ের দাবি। বিএনপি দেশ ও মানুষের কল্যাণে যে ধারাবাহিক রাজনীতি করে আসছে, এই বৃক্ষরোপণ কর্মসূচি তারই একটি প্রমাণ। সবুজ প্রকৃতি, নির্মল বাতাস এবং জনস্বাস্থ্য রক্ষায় এই কর্মসূচি যুগান্তকারী ভূমিকা রাখবে।শুধু একটি রাজনৈতিক দল হিসেবে নয়, বিএনপি একটি দায়িত্বশীল জাতীয় শক্তি হিসেবে দেশের প্রতিটি প্রান্তে পরিবেশ ও মানবিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। শহর থেকে গ্রাম সবখানেই দলীয়ভাবে এই কর্মসূচি ছড়িয়ে দেওয়া হবে।’
‎এসময় উপস্থিত বক্তারা বলেন, বিএনপির প্রতিটি ইউনিট শুধু রাজনীতির ময়দানে নয়, সমাজিক দায়িত্ববোধের জায়গায়ও সচেতন ও অগ্রণী ভূমিকা রাখছে।‎এই কর্মসূচিকে ঘিরে স্থানীয় এলাকাজুড়ে উদ্দীপনা ও সাড়া লক্ষ্য করা গেছে। বিএনপির নেতাকর্মীরা বলেন, ‘এই উদ্যোগ কেবল বৃক্ষরোপণ নয়, এটি প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ার পথে বিএনপির অঙ্গীকারের প্রতিচ্ছবি।বৃক্ষরোপণ শেষে অতিথিবৃন্দ ও নেতাকর্মীরা দলীয় স্লোগান ও উদ্দীপনামূলক পরিবেশনার মাধ্যমে পরিবেশ সংরক্ষণে দলের ভূমিকা তুলে ধরেন।এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মোশারফ হোসেন, যুগ্ম আহ্বায়ক সুজন মাহমুদ,উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাব্বির আহমেদ রনি, ত্রিশাল উপজেলা তাঁতীদলের সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার আজিজুল হক আজিজ।অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাবুল হোসেন, আনিছুর রহমান, শহিদুল ইসলাম, ও সাজিদুর রহমানসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট