1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৭ মে ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে কপোতাক্ষ নদের ওপর কাঠের ব্রীজ সংস্কারে এমপি অধ্যাপক মোক্তার আলী’র অনুদান কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মন্ত্রীর নির্দেশনা অমান্য করেই- মধ্যনগরে ভারতীয় গরু বৈধতা দিচ্ছে ইজারাদার সিন্ডিকেট গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত খুলনার ডুমুরিয়ায় পাষণ্ড স্বামীর নির্মমতা: পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যামায়ের অপেক্ষায় অপলক দৃষ্টিতে সন্তানরা ডুমুরিয়া বাজারে ঈদ উপলক্ষে ইউনিক পোশাকে বিশেষ ছাড় শ্রাবন্তী মার্কেটের “রিয়েল ড্রিম ফ্যাশন ”-এ ক্রেতাদের ভিড় মোহনগঞ্জে মাদক, জুয়া ও ইভটিজিংসহ সামাজিক অপরাধ দমনে ওসি’র মতবিনিময় মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা

সাতক্ষীরার বিনেরপোতায় প্রেমিকের সঙ্গে তৃতীয়বার ঘরছাড়া এসএসসি পরীক্ষার্থী মন্দিরা দাস

  • প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক/সাতক্ষীরায় এসএসসি পরীক্ষার্থী মন্দিরা দাস (১৬) প্রেমিকের সঙ্গে ঘর ছেড়ে পালিয়ে যাওয়ার ৩৬ দিন পেরিয়ে গেলেও তার সন্ধান মেলেনি। এতে ভেঙে পড়েছে পরিবার। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার মাগুরা বিনেরপোতা গ্রামে।মন্দিরার বাবা বাসুদেব দাস জানান, “গত ১৮ জুন সন্ধ্যায় বাড়ির সামনে থেকে মন্দিরাকে তুলে নিয়ে যায় পার্শ্ববর্তী যুবক দীপ্ত অপু। এরপর থেকে মেয়েটির কোনো খোঁজ নেই। আমরা উদ্বেগ আর হতাশায় দিন কাটাচ্ছি।” তিনি আরও জানান, বিষয়টি অপহরণ হিসেবে থানায় মামলা হলেও পুলিশ এখনো মন্দিরাকে উদ্ধার করতে পারেনি।মন্দিরার মা বিশাখা রানী দাস বলেন, “প্রশাসনের বিভিন্ন দফতরে ঘুরেছি, কিন্তু কোনো কাজ হয়নি। আমরা জানি না, মেয়ে বেঁচে আছে কিনা, শুধু চাই তাকে জীবিত ফিরে পেতে।মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল্লাহিল আরিফ নিশাত জানান, “গত ৫ জুলাই আদালতের নির্দেশে সাতক্ষীরা থানায় ৫ জনকে আসামি করে মামলা রুজু হয়। অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে। আমরা মন্দিরাকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করছি, দ্রুতই তাকে খুঁজে পাওয়া সম্ভব হবে বলে আশা করছি।উল্লেখ্য, প্রেমিক দীপ্ত অপুর সঙ্গে প্রেমের টানাপড়েনে এটি মন্দিরার তৃতীয়বার বাড়ি ছেড়ে যাওয়া। আগের দু’বার পুলিশ উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছিল।মন্দিরার পরিবারের দাবি, আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ করুক এবং মেয়ে জীবিত অবস্থায় তাদের কাছে ফিরে আসুক। তারা চায়, অনিশ্চয়তার অবসান ঘটুক এখনই।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট