1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে সংসদ সদস্য মোক্তার আলী’র মায়ের ইন্তেকাল কেশবপুর পাম্পে তেল সংকট, চরম ভোগান্তিতে জনজীবন কেশবপুরে ১৩৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কেশবপুরে সড়ক দুর্ঘটনায় আহত হায়দার আলীর মৃত্যু তালায় টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা মোহনগঞ্জে তিন বছর বয়সী শিশুর গলাকাটা লাশ মিলল প্রতিবেশীর বিছানায় মালতিয়া গাজীর মোড়ে মাদকের ছড়াছড়ি: স্থানীয়দের উদ্বেগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলার বুড়ুলি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের কমিটি গঠন প্রভাষক মামুন আহবায়ক; রুবেল গাইন সদস্য সচিব নির্বাচিত আশাশুনিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালি

পাটকেলঘাটায় স্কোভেটরবাহী ট্রাক আটকে ১০ গ্রামের মানুষের ৯ দিনের দুর্ভোগ

  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৩০১ বার পড়া হয়েছে

শাহিন বিশ্বাস/সাতক্ষীরার পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নের আশানগর-হরিণখোলা সড়কে স্কোভেটরবাহী একটি ট্রাক আটকে থাকায় টানা ৯ দিন চরম দুর্ভোগে পড়েছে প্রায় ১০ গ্রামের কয়েক হাজার মানুষ।জানা গেছে, চট্টগ্রাম মেট্রো শ-১১-১১-৩০ নম্বরের একটি ট্রাক স্কোভেটর নিয়ে গত ২০ জুলাই বিকেল ৪টার দিকে পুর্ণচরণ সরকারের বাড়ির সামনে সড়কে হঠাৎ দেবে যায়। এরপর থেকে ট্রাকটি সড়কের মাঝখানে পড়ে রয়েছে। ফলে আশপাশের হরিণখোলা, আশানগরসহ অন্তত ১০টি গ্রামের সাধারণ মানুষ এবং প্রায় ৩ শতাধিক মাছচাষী পড়েছেন ভয়াবহ বিপাকে।সরেজমিনে গিয়ে দেখা গেছে, আকবর সরদার, অনিল গোলদার, মনোরঞ্জন মণ্ডল, সনজয় বাড়াড়, দিলীপ মণ্ডল, কিরণ চন্দ্র মণ্ডল ও কালীপদ মণ্ডলসহ অনেকেই ক্ষোভ প্রকাশ করে জানান, ট্রাকটি না সরানোয় খাদ্য ও মাছ পরিবহনের জন্য কোনো যানবাহন প্রবেশ করতে পারছে না। পিকআপ, নসিমন, ভ্যান এমনকি ছোট টলিও চলাচল করতে পারছে না। এতে সাধারণ মানুষের চলাচলের পাশাপাশি সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়েছেন মৎস্যচাষীরা।স্থানীয় ইউপি সদস্য শিবপ্রসাদ মণ্ডল বলেন, “আমরা দীর্ঘ ৯ দিন ধরে মাছ পরিবহন করতে পারছি না। এতে মৎস্য খাতে কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। দ্রুত ট্রাকটি অপসারণে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার জানালেও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ট্রাকটির মালিক বা চালককেও ঘটনাস্থলে পাওয়া যায়নি।”এদিকে এলাকাবাসী দ্রুত সড়কটি থেকে ট্রাক সরিয়ে জনদুর্ভোগ লাঘবে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট