1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরের খ্যাতিমান কবি ও নাট্যকার মুহম্মদ শফি’র ৬৭ তম জন্মদিন আজ ঈশ্বরগঞ্জের জনতার জোরালো দাবি মেধা ও ত্যাগের স্বীকৃতি চাই, মন্ত্রিসভায় মাজেদ বাবুকে চাই আশাশুনিতে জমি জবর দখল নিতে মারপিট হত্যার হুমকী ও ক্ষতিসাধন সনাতনী ভোটে ধানের শীষের বিজয় প্রভাবশালী বিএনপি নেতাদের নিজ কেন্দ্রেও বিপর্যয়!জনমনে নানান প্রশ্ন লুৎফুজ্জামান বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী কেশবপুরে ভ্যান চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার যশোর-৬ (কেশবপুর) থেকে বেসরকারিভাবে নির্রাচিত হলেন, মোঃ মোক্তার আলী মদনে নিজ কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে স্ব-পরিবারে ভোট দিলেন লুৎফুজ্জামান বাবর

রূপসায় চিংড়িতে পুশ রোধে বিভিন্ন স্টোক হোল্ডারদের সাথে মতবিনিময় সভা

  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

আজিজুল ইসলাম/রূপসায় রপ্তানি যোগ্য চিংড়িতে অপদ্রব্য মিশ্রণ বা পুশ রোধে রূপসা মৎস্য অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন স্টোক হোল্ডারদের সাথে মতবিনিময় সভা গত ২৮ জুলাই বিকাল তিনটায় রূপসা চিংড়ি বণিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান। রূপসা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জোতি কণা দাসের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন রূপসা উপজেলা চিংড়ি বণিক সমিতির সাধারণ সম্পাদক মোল্লা রিয়াজুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণের সিনিয়ার সহকারী পরিচালক মোঃ আবুল হাসান , রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান, নৈহাটি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইলিয়াস শেখ,বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন মংলা চীফ অফিসার আরাফাত হোসেন, কোস্টগার্ড রূপসা স্টেশন পেটি অফিসার মোঃ সাইফুল ইসলাম, রূপসা নৌ পুলিশ ফাঁড়ির এএসআই (নিরস্ত্র) মোঃ বিল্লাল হোসেন, রূপসা বাস স্ট্যান্ড পুলিশ ফাঁড়ির এসআই (নিরস্ত্র) মোঃ আকরামুল হক। প্রধান বক্তা ছিলেন রূপসা চিংড়ি বনিক সমিতির সভাপতি মোঃ রুবেল মীর, শুভেচ্ছা বক্তব্য রাখেন এবিএম জাকারিয়া । স্টোক হোল্ডারদের মধ্য সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালাম সী ফুডস এর চেয়ারম্যান সৈয়দ বদরুজ্জামান বিলাস, রূপসা ফিসের চেয়ারম্যান মোঃ শফিউল্লা খাঁন , ফ্রেশ সী ফুডস লিমিটেডের মোঃ শফিকুর রহমান, অ্যাপোলো সী ফুড লিমিটেডের মালিক মোঃ আয়নাল হক, রোসেলা সী ফুডস এর মালিক মোঃ জালাল উদ্দিন, রোজেমকো সী ফুডস লিমিটেডের নাজমুল হুদা, প্রাইমাস ফ্রোজেন ফুডস লিমিটেডের মোঃ আবু সুফিয়ান, রোজেমকো সী ফুডস লিমিটেডের মোঃ এনামুল হক। এছাড়াও অনুষ্ঠান উপস্থিত ছিলেন রূপসা চিংড়ি বণিক সমিতির সিনিয়র সহ-সভাপতি মোঃ মারুফ হোসেন, প্রচার সম্পাদক মোঃ মনিরুজ্জামান খোকন, চিংড়ি এজেন্ট ব্যবসায়ীদের মধ্যে মোঃ জাহাঙ্গীর, মোঃ মোস্তাক হোসেন, মোঃ মিলন, মোঃ হাফিজুর, মোঃ মহিদুল, খাঁন আনিছুল, রিপন, মজুরুল ইসলাম, মোঃ সোহেল প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট