1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে কপোতাক্ষ নদের ওপর কাঠের ব্রীজ সংস্কারে এমপি অধ্যাপক মোক্তার আলী’র অনুদান কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মন্ত্রীর নির্দেশনা অমান্য করেই- মধ্যনগরে ভারতীয় গরু বৈধতা দিচ্ছে ইজারাদার সিন্ডিকেট গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত খুলনার ডুমুরিয়ায় পাষণ্ড স্বামীর নির্মমতা: পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যামায়ের অপেক্ষায় অপলক দৃষ্টিতে সন্তানরা ডুমুরিয়া বাজারে ঈদ উপলক্ষে ইউনিক পোশাকে বিশেষ ছাড় শ্রাবন্তী মার্কেটের “রিয়েল ড্রিম ফ্যাশন ”-এ ক্রেতাদের ভিড় মোহনগঞ্জে মাদক, জুয়া ও ইভটিজিংসহ সামাজিক অপরাধ দমনে ওসি’র মতবিনিময় মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা

মা ও ৬ মাসের যমজ দুই শিশু হাজতে আটকের পর, ওসি প্রত্যাহার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

গোলাম কিবরিয়া পলাশ/ময়মনসিংহে একটি ঘটনায় আলোড়ন সৃষ্টি হয়েছে যা ৬ মাসের যমজ দুই শিশুসহ মা কে থানা হাজতে আটকে রাখার ঘটনায় জেলার নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।জানা গেছে, সোমবার (২৮ জুলাই) অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) দেবাশীষ কর্মকার বিষয়টি নিশ্চিত করে জনকণ্ঠকে বলেন, সকালে তাকে ময়মনসিংহ পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।পুলিশ সূত্র জানা যায়, কিছুদিন ধরেই নান্দাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বিতর্কিত কর্মকাণ্ড চালিয়ে যাওয়ায়। এর মধ্যে ৬ মাসের দুই শিশুসহ মাকে থানা হাজতে আটকে রাখেন তিনি। অন্যদিকে একটি সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে নিহতের বাবা মামলা করতে না চাইলেও তাকে থানায় ডেকে নিয়ে কয়েক ঘণ্টা আটকে রাখেন। এ কারণে নিহত ছেলের জানাজা পড়তে পারেননি ওই বাবা। উল্লেখ্য, গত (৯ জুলাই) নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের নিজবানাইল গ্রামের মো. বায়ো জিদের স্ত্রী নিশিদ আক্তারকে গভীর রাতে কোনোরকম যাচাই-বাছাই ছাড়াই আটক করা হয়। ওই সময় ওই গৃহবধূ ৬ মাসের শিশুদের নিয়ে যেতে না চাইলেও জোর করে থানায় নিয়ে হাজতে আটকে রাখা হয়।পরদিন দুই শিশু সন্তানসহ ওই নারীর ছবি তুলে থানার নিজস্ব ফেসবুক আইডিতে প্রকাশ করা হয়। এতে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। পরে ময়মনসিংহ পুলিশ সুপার তদন্তে সত্যতা পেয়ে ওসিকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট