1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে কপোতাক্ষ নদের ওপর কাঠের ব্রীজ সংস্কারে এমপি অধ্যাপক মোক্তার আলী’র অনুদান কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মন্ত্রীর নির্দেশনা অমান্য করেই- মধ্যনগরে ভারতীয় গরু বৈধতা দিচ্ছে ইজারাদার সিন্ডিকেট গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত খুলনার ডুমুরিয়ায় পাষণ্ড স্বামীর নির্মমতা: পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যামায়ের অপেক্ষায় অপলক দৃষ্টিতে সন্তানরা ডুমুরিয়া বাজারে ঈদ উপলক্ষে ইউনিক পোশাকে বিশেষ ছাড় শ্রাবন্তী মার্কেটের “রিয়েল ড্রিম ফ্যাশন ”-এ ক্রেতাদের ভিড় মোহনগঞ্জে মাদক, জুয়া ও ইভটিজিংসহ সামাজিক অপরাধ দমনে ওসি’র মতবিনিময় মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা

  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

খুলনায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

 

নিজস্ব প্রতিবেদক /খুলনার দিঘলিয়ায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আজিজুল শেখকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে উপজেলার সেনহাটি ইউনিয়নের হাজী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজিজুল শেখ ওই এলাকারই বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের নভেম্বরে আজিজুলের ছেলে রাজীব শেখের সঙ্গে ভুক্তভোগী কিশোরীর (১৫) বিয়ে হয়। বিয়ের পর থেকেই আজিজুল তার পুত্রবধূর ওপর কুনজর দেয় এবং তাকে কুপ্রস্তাব দিতে থাকে।অভিযোগ অনুযায়ী, প্রায় তিন মাস আগে আজিজুল খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে পুত্রবধূকে প্রথমবার ধর্ষণ করে। এরপর থেকে ছেলে রাজীব শেখের অনুপস্থিতির সুযোগে প্রায়ই তাকে ধর্ষণ করত। রাজীব একজন দিনমজুর হওয়ায় তাকে প্রায়ই বাড়ির বাইরে কাজে পাঠানো হতো। দিনের পর দিন নির্যাতনের শিকার হয়েও ভুক্তভোগী নারী প্রথমে বিষয়টি গোপন রাখেন, কিন্তু স্বামীকে জানিয়েও কোনো প্রতিকার পাননি, বরং তাকে তিরস্কার করা হয়।গত শুক্রবার জুমার নামাজের সময় আজিজুল পুনরায় কুপ্রস্তাব দিলে পুত্রবধূ অসম্মতি জানালে তাকে মারধর করা হয়। এরপর ভুক্তভোগী তার নানী ও মামাকে ঘটনাটি জানালে তারা তাকে নিজেদের বাড়ি নিয়ে যান। এ ঘটনায় মঙ্গলবার দিঘলিয়া থানায় মামলা দায়ের করা হলে পুলিশ আজিজুল শেখকে গ্রেপ্তার করে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট