1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৭ মে ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে কপোতাক্ষ নদের ওপর কাঠের ব্রীজ সংস্কারে এমপি অধ্যাপক মোক্তার আলী’র অনুদান কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মন্ত্রীর নির্দেশনা অমান্য করেই- মধ্যনগরে ভারতীয় গরু বৈধতা দিচ্ছে ইজারাদার সিন্ডিকেট গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত খুলনার ডুমুরিয়ায় পাষণ্ড স্বামীর নির্মমতা: পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যামায়ের অপেক্ষায় অপলক দৃষ্টিতে সন্তানরা ডুমুরিয়া বাজারে ঈদ উপলক্ষে ইউনিক পোশাকে বিশেষ ছাড় শ্রাবন্তী মার্কেটের “রিয়েল ড্রিম ফ্যাশন ”-এ ক্রেতাদের ভিড় মোহনগঞ্জে মাদক, জুয়া ও ইভটিজিংসহ সামাজিক অপরাধ দমনে ওসি’র মতবিনিময় মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা

সবুজ সাতক্ষীরার স্বপ্নে প্রথম আলো বন্ধুসভা’র বৃক্ষরোপণ কর্মসূচি

  • প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

আব্দুর রশিদ /বৃষ্টি ভেজা বিকেল। আকাশে ঘন মেঘ, তবুও থেমে নেই বন্ধুসভার বন্ধুদের পদচারণা। হাতে সবুজের চারা, মনে পরিবেশ রক্ষার অঙ্গীকার। শুক্রবার (১ আগস্ট) বিকেল ৪টায় সাতক্ষীরা শহরের মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয় প্রথম আলো সাতক্ষীরা বন্ধুসভার বার্ষিক বৃক্ষরোপণ কর্মসূচি।আজকের গাছ, আগামী প্রজন্মের ছায়া—এই প্রতিপাদ্যে চলমান জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, সবুজায়ন বৃদ্ধি এবং পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরির লক্ষ্যেই আয়োজন করা হয় এ কর্মসূচি।প্রথম ধাপে বিদ্যালয় প্রাঙ্গণে রোপণ করা হয় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা। এরপর স্থানীয় সরকারি কবরস্থান এবং বৃদ্ধাশ্রম প্রাঙ্গণে গাছ রোপণ করেন বন্ধুসভার তরুণ সদস্যরা। মোট ১৮০টি চারা রোপণ করা হয় দিনের কর্মসূচিতে।বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস বলেন, “বন্ধুসভার বন্ধুরা প্রতিবছর বৃক্ষরোপণ করে থাকে। তারই ধারাবাহিকতায় এই বছরও আমরা কর্মসূচি হাতে নিয়েছি। আমরা আশা করি, এই গাছগুলো বড় হলে তা পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি আরও জানান, আজ শহরের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি চলমান আছে এবং আগামীকাল আরও দুই শতাধিক গাছের চারা রোপণ করা হবে।বন্ধুসভার সাধারণ সম্পাদক মো: আবু তাহের বিল্যাহ বলেন, গাছ লাগানো শুধু একটি সামাজিক কাজ নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়িত্ব। আমরা চাই সাতক্ষীরা হোক সবুজে ঢাকা, পরিচ্ছন্ন ও প্রাণবন্ত।সাবেক সহ-সভাপতি রাহাতুল ইসলাম বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এটি শুধু পরিবেশ রক্ষাই করে না, বরং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ পৃথিবী গড়ে তুলতেও সাহায্য করে।তিনি আরও জানান, প্রতিটি গাছের পরিচর্যার জন্য সদস্যদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে, যাতে চারাগুলো সুস্থভাবে বেড়ে উঠতে পারে।কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রথম আলো সাতক্ষীরা বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস, সহ-সভাপতি রুহুল আমিন ময়না, যুগ্ম সাধারণ সম্পাদক মোকাররাম বিল্লাহ ইমন, দপ্তর সম্পাদক নাঈমুর রহমান নাঈম, সাবেক সভাপতি মরিয়ম কেয়া ও রাশেদুল ইসলাম, সাবেক সহ-সভাপতি রাহাতুল ইসলাম, সদস্য রিধিশা আজাদ নীধি, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হৃদয় মণ্ডল, সদস্য ইফতে জামিল, ইমতে জামিল, সিফাত হোসেন ও জাহিদুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, এবং সাতক্ষীরা মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিনিধি মো. ইব্রাহীম সরদার।আবহাওয়া অনুকূলে না থাকলেও বন্ধুসভার বন্ধুরা উচ্ছ্বসিত মনোভাব নিয়ে অংশ নেন এই কর্মসূচিতে। হাতে চারা, মনে অঙ্গীকার—সবুজে ঢেকে দেব নিজের শহর।
এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে বন্ধুসভার বন্ধুরা একসঙ্গে প্রতিশ্রুতি দিয়েছে—সবুজে ঘেরা, প্রাণবন্ত ও পরিবেশবান্ধব সাতক্ষীরা গড়তে তারা অব্যাহত রাখবে তাদের উদ্যোগ।সবুজ সাতক্ষীরা গড়ার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা মনে করেন, এই ধরনের কর্মসূচি সমাজের অন্যদেরও গাছ লাগাতে উৎসাহিত করবে এবং পরিবেশ সুরক্ষায় একটি ইতিবাচক পরিবর্তন আনবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট