1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৭ মে ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে কপোতাক্ষ নদের ওপর কাঠের ব্রীজ সংস্কারে এমপি অধ্যাপক মোক্তার আলী’র অনুদান কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মন্ত্রীর নির্দেশনা অমান্য করেই- মধ্যনগরে ভারতীয় গরু বৈধতা দিচ্ছে ইজারাদার সিন্ডিকেট গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত খুলনার ডুমুরিয়ায় পাষণ্ড স্বামীর নির্মমতা: পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যামায়ের অপেক্ষায় অপলক দৃষ্টিতে সন্তানরা ডুমুরিয়া বাজারে ঈদ উপলক্ষে ইউনিক পোশাকে বিশেষ ছাড় শ্রাবন্তী মার্কেটের “রিয়েল ড্রিম ফ্যাশন ”-এ ক্রেতাদের ভিড় মোহনগঞ্জে মাদক, জুয়া ও ইভটিজিংসহ সামাজিক অপরাধ দমনে ওসি’র মতবিনিময় মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা

কোরিয়ান ইপিজেডে চাকরির আশ্বাস দিয়ে তরুণী ধর্ষণ দুই আসামি গ্রেফতার

  • প্রকাশিত: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে

আবুল কাশেম চট্টগ্রাম প্রতিনিধি/চট্টগ্রামে আনোয়ারায় কোরিয়ান ইপিজেডে চাকরির আশ্বাস দিয়ে এনে    একটি নির্জন ঝুপড়ি ঘরে এক তরুণীকে প্রথমে ধর্ষণ করে এক যুবক, পরদিন ভোরে একই স্থানে আরও চারজন মিলে গণধর্ষণ। এমন এক অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় দুই আসামিকে আটক করেছে  আনোয়ারা থানা পুলিশ।আটককৃত ব্যক্তিরা হলেন, উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর পারুয়াপাড়া এলাকার বৈদ্যের বাড়ির মৃত হাফেজ আব্দুল খালেকের পুত্র এনামুল হক ওরফে রিপন (২৭) এবং বারশত ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের নজীর আহমেদের পুত্র মোঃ সাইফুদ্দিন (৩৪)।পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, সম্প্রতি চাকরির সন্ধানে দেশের দক্ষিণাঞ্চলের এক তরুণী চট্টগ্রামে তার আত্মীয়ের বাসায় আসেন। কর্ণফুলী ইপিজেডের একটি গার্মেন্টসে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে এনামুল হক গেল সোমবার (৪ আগস্ট) সকালে নিয়ে যান। সারা দিন বিভিন্ন কারখানায় ঘোরানোর পর সন্ধ্যার দিকে ওই যুবক তরুণীকে আনোয়ারা থানাধীন বোয়ালিয়া এলাকার একটি নির্জন খামারের পাশে পলিথিনে মোড়া একটি ঝুপড়ি ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। পরে তাকে নিজ বাড়িতে নিয়ে গেলে পারিবারিক উত্তেজনার সৃষ্টি হয়। রাতে পাশের একটি বাড়িতে থাকার ব্যবস্থা করা হয় তার জন্য।পরদিন, ৫ আগস্ট ভোরে ওই যুবক তাকে শহরে ফিরিয়ে নেওয়ার কথা বলে আবারও একই পথ দিয়ে ফেরার সময় আগে থেকে ওঁত পেতে থাকা আরও চারজন, যাদের মধ্যে একজন চিহ্নিত ও বাকি তিনজন অজ্ঞাত, তরুণীকে জোর করে আবারও ওই ঝুপড়ি ঘরে নিয়ে যায় এবং সংঘবদ্ধভাবে ধর্ষণ করে।তরুণীর চিৎকারে এবং ওই যুবকের ৯৯৯-এ ফোন করার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং তাকে উদ্ধার করে। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় এনামুল হককে আটক করা হয়। বাকি আসামিরা পালিয়ে যায়।আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, ‘আমরা ৯৯৯-এ নাম্বারে ফোন পেয়ে অভিযান চালিয়ে দুইজনকে আটক করি। পরবর্তীতে থানায় মামলা দায়ের করে গ্রেফতারকৃত আসামীদের জেলহাজতে প্রেরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট